রণবীর না শ্রদ্ধা, কে ঝুঠি কে মক্কার, আগামী বছর হোলিতেই ফাঁস হবে রহস্য

ভক্তদের বহুদিন অপেক্ষা করানোর পর, রণবীর এবং শ্রদ্ধার পরবর্তী ছবির টিজারের সঙ্গে শিরোনাম ঘোষণা করলেন নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরে চর্চায় রয়েছে বলিউডের চকোলেট বয় রনবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের সহযোগিতায় প্রথম ছবি। স্বনামধন্য পরিচালক লভ রঞ্জনের এই ছবি বহুদিন ধরে চর্চায় থাকলেও এই ছবির শিরোনাম এতদিন অস্পষ্টই ছিল। এদিকে প্রথমবার রনবীরের সঙ্গে জুটি বাঁধছেন শ্রদ্ধা, সেই নিয়েও ভক্তদের উত্তেজনার শেষ নেই। কতটা জমবে তাঁদের রসায়ন এবার সেটাই দেখার অপেক্ষায়। অবশেষে প্রকাশ্যে এল, লভ রঞ্জনের পরিচালনায় রনবীর-শ্রদ্ধা অভিনীত আসন্ন ছবির নাম।

গতকাল শ্রদ্ধা নিজেই তাঁর ইনস্টাগ্রামে ছবির চারটি অক্ষর প্রকাশ্যে এনে ভক্তদের ছবির নাম ভাবতে বলেছিলেন। তবে আর অপেক্ষা নয়, ভক্তদের এত ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে শ্রদ্ধা নিজেই জানালেন ছবির টাইটেল, ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ (Tu Jhoothi Main Makkaar)। সঙ্গে মুক্তি পেল ছবির টিজারও। প্রীতম এবং অমিতাভ ভট্টাচার্যের মিউজিকের ইঙ্গিত সহ, ঘোষণা হল রণবীর এবং শ্রদ্ধার মজার রসায়নের এই ছবিটির শিরোনাম। ভক্তদের বহুদিন অপেক্ষা করানোর পর, রণবীর এবং শ্রদ্ধার পরবর্তী ছবির টিজারের সঙ্গে শিরোনাম ঘোষণা করলেন নির্মাতারা। ভিডিওটিতে রণবীর ও শ্রদ্ধার একটি মজার দৃশ্য ফুটে উঠেছে। সিনে ফিলদের মতে, মুভিটি শুধুমাত্র দর্শকদের মজাই দেবেনা বরং নতুন বছরের প্রেম এবং রোমান্সকে সম্পূর্ণ নতুনভাবে গ্রহণ করার প্রতিশ্রুতিও দেবে।

ছবিটি ৮ মার্চ, ২০২৩ সালে হোলির শুভলগ্নে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন লভ রঞ্জন। ছবির প্রযোজনা করছেন লভ ফিল্মস-এর লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। মিউজিক উপস্থাপনা করছেন টি-সিরিজের গুলশান কুমার এবং ভূষণ কুমার। ‘তু ঝুঠি মে মক্কার’ হল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের একসঙ্গে প্রথম ছবি। এদিকে লভ রঞ্জনের সঙ্গে রণবীর-শ্রদ্ধারও প্রথম প্রজেক্ট। লভ রঞ্জন, যিনি পেয়ার কা পঞ্চনামা সিরিজ এবং সোনু কে টিটু কি সুইটির মতো চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত। এর আগে ছবি শ্যুটিংয়ের একাধিক ঝলক ভাইরাল হয়েছিল। রনবীরকে পরবর্তীতে ‘অ্যানিম্যাল’ ছবিতেও দেখা যাবে।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের