‘সাভারকর’ ছবির জন্য চেহারায় দারুন বদল আনলেন রণদীপ, ঝরালেন ১৮ কেজি

ইতিমধ্যেই এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা মাথায় কংগ্রেসি টুপি, চোখে গোল গোল চশমা পরে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যিই অভিনেতা হওয়া কী মুখের কথা! অভিনয়ের স্বার্থে, নিজের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে কত রকমের কার্যই না করতে হয়। এবার ছবিতে নিজের চরিত্রের স্বার্থেই নয় নয় করে ১৮ কেজি ওজন কমিয়ে ফেললেন অভিনেতা রণদীপ হুডা। খুব শীঘ্রই, তাঁর আসন্ন ছবি ‘স্বতন্ত্র বীর সাভরকর’ মুক্তি পাবে। আর নামভূমিকায়, মুক্তিযোদ্ধা বীর বিনায়ক দামোদর সাভরকরের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ। ইতিমধ্যেই এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা মাথায় কংগ্রেসি টুপি, চোখে গোল গোল চশমা পরে রয়েছেন। সঙ্গে মোটা কালো গোঁফের সাজে তাঁর চরিত্র দুর্দান্ত ফুটে উঠেছে। সাভরকরের ভূমিকায় রণদীপের এ হেন রূপান্তর দেখে তাজ্জব ভক্তরা। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয়ের করছেন, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। ছবিটি পরিচালনা করছেন ওমুং কুমার। তবে এই লুক আনতে কী ভাবে স্বচ্ছ হলেন নায়ক?

গত মাসে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা তাঁর এহেন রূপান্তর সম্পর্কে বলেছিলেন, “আমি ইতিমধ্যে ১৮ কেজি কমিয়েছি।” এই সাক্ষাৎকারে তিনি যে কেবল সবল-সুঠাম নন, রীতিমতো ‘ডানপিটে’ সেটাও জানালেন! এখনও তিনি নিয়মিত খেলাধুলো করেন, নিজেকে সহজাত ক্রীড়াবিদ বলে পরিচয় দেন, সুতরাং তাঁর পক্ষে হঠাৎ ওজন কমানো কোনও ব্যাপার নয়। অভিনেতার কথায়, “আমি আমার জীবনযাত্রা ইচ্ছেমতো বদলে ফেলতে পারি। চেহারা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করি, তার মূল কারণ আমি সহজাত ভাবে এক জন ক্রীড়াবিদ। আমি মনে করি, শরীর সব সময় সক্রিয় থাকা উচিত। কারণ সেটিই আপনি। আপনার শরীরই এক মাত্র যন্ত্র, যা আপনার মালিক।”

খেলাধুলার প্রতি তাঁর ভালবাসা সম্পর্কে, অভিনেতা একবার জানিয়েছিলেন, তিনি মোতিলাল নেহরু স্কুল অফ স্পোর্টস স্কুলের ছাত্র। “স্কুলে আমি নাটক করতাম এবং ঘোড়া চড়তাম। খেলাধুলা করা একটি স্বস্তি কারণ আমার একটি আবেশী ব্যক্তিত্ব আছে, তাই অভিনয় বা সিনেমার প্রতি আমার আবেগকে বজায় রাখার জন্য আমার আরেকটি প্যাশন দরকার ছিল।”

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত