নতুন আবাসনে গৃহপ্রবেশ করে সুখী দাম্পত্য শুরু করলেন রণবীর-দীপিকা

বলিউডের সবচেয়ে আইটি দম্পতিও তাঁরা। কয়েক সপ্তাহ আগেই শাহরুখ খানের মান্নাতের কাছে একটি বিলাসবহুল সম্পত্তি কেনার জন্য খবরে শিরোনাম হয়েছিলেন এই তারকা দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ঘরে প্রবেশ করলেন বলিউডের পাওয়ার দম্পতি দীপিকা পাড়ুকোন (DEEPIKA PADUKONE) এবং রণবীর সিংN (RANVEER SINGH)। সঙ্গে বলিউডের সবচেয়ে আইটি দম্পতিও তাঁরা। কয়েক সপ্তাহ আগেই শাহরুখ খানের মান্নাতের কাছে একটি বিলাসবহুল সম্পত্তি কেনার জন্য খবরে শিরোনাম হয়েছিলেন এই তারকা দম্পতি।

আর গতকাল দীপিকা-রণবীর তাঁদের স্বর্গীয় আবাসস্থলের গৃহপ্রবেশ করলেন। বোঝাই যাচ্ছে, নতুন আবাসনে সুখী বিবাহিত জীবন শুরু করতে প্রস্তুত তারকা দম্পতি। মাত্র কয়েক ঘন্টা আগে রণবীর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, স্ত্রীর সঙ্গে নতুন বাড়ির গৃহপ্রবেশ পূজা করার কিছু ছবি শেয়ার করেছেন।

রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের গৃহপ্রবেশ পূজা

রণবীর সিং তাঁর বিলাসবহুল আবাসনের কিছু সাজসজ্জার ছবি শেয়ার করেছেন, এবং তাঁদের একসঙ্গে পুজো করার ছবিও শেয়ার করেছেন। তবে কোনও ছবিতেই তাঁদের মুখ দেখা যাচ্ছে না।

সব ছবিতেই দেখা যাচ্ছে, তাঁর পুজোয় ব্যস্ত। সুন্দরী বলিউড দম্পতি তাঁরা তাঁদের পূর্বপুরুষদের ছবির সামনে রেখে একসঙ্গে অনুষ্ঠানটি সম্পাদন করেছেন। দুজনের পরণেই ছিল সাদা ও কালো বর্ণের পোশাক। বান্দ্রার ব্রিজ রোডের কাছে গত মাসেই ১১৯ কোটি টাকা দিয়ে এই আসাসনটি কিনেছেন রণবীর-দীপিকা।

তবে, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন এখনও শাহরুখ খান এবং সলমান খানের প্রতিবেশী হয়েছেন কি না তা নিশ্চিত হয়নি। কিন্তু সপ্তাহ দুয়েক আগেই, তাঁদের বান্দ্রার ব্রিজ রোডের ব্যান্ডস্ট্যান্ডে সাগর রেশমের চারতলা ফ্ল্যাট কেনার খবর প্রকাশিত হয়েছিল।

প্রতিবেদন অনুসারে, এই কোয়াড্রপ্লেক্সটি ১৯ তলা পর্যন্ত বিস্তৃত। এটির আকার 11,000 বর্গফুট।কাজের ফ্রন্টে, রণবীর সিংয়ের পরবর্তী প্রজেক্ট হল রকি অউর রানি কি প্রেম কাহানি এবং সার্কাস। অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের কাছে পাঠান, ফাইটার এবং দ্য ইন্টার্নের মতো একাধিক প্রজেক্ট রয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত