যশরাজ-এর সঙ্গে চিরকালের মতো সম্পর্ক ত্যাগ করলেন রণবীর

এক সময় আদিত্য চোপড়াই ফোড়ন কেটে তাঁকে ‘নবাগত’ বললে সেই রণবীরই এখন বলিউডের সুপারস্টার। তাঁকে রীতিমতো ‘ঘরের লোক’ ভাবত যশ রাজ ফিল্মস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং-কে নিয়ে চর্চার অন্ত নেই। কখনও তাঁর ন্যুড ফটোশ্যুট তোলপাড় ফেলে দিচ্ছে নেট দুনিয়ায়। আবার কখনও বিনা লাইসেন্সেই গাড়ি চালিয়ে আইনী কোপে পড়ছেন তিনি। তবে তাঁর একাধিক ভালো দিকও রয়েছে, স্ত্রী দীপিকার সঙ্গে তাঁর নানা মুহূর্ত একাধিক সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়।

এবার শোনা যাচ্ছে, ছন্দপতন হয়েছে রনবীরের। এত দিন যাঁরা তাঁকে খাইয়ে-পরিয়ে বড় করলেন, অর্থাৎ ‘যশ রাজ ফিল্মস’। এবার তাঁদের সঙ্গেই সম্পর্ক ত্যাগ করলেন রণবীর। সূত্রের খবর, তাঁদের সঙ্গে আর কোনও স্থায়ী চুক্তিতে থাকছেন না অভিনেতা। অথচ ২০১০ সালে যশ রাজ প্রোডাকশনের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা দেন। তখন তাঁকে কেউ চিনতেন না। হ্যাঁ, যশরাজ ব্যানারে ‘ব্যান্ড বাজা বরাত’ ছবিতে আচমকাই নতুন ছেলে রনবীরকে দেখতে পান দর্শক। সঙ্গে তাঁর নায়িকা ছিলেন নবাগতা অনুষ্কা শর্মা। কেউ আশা করতে না পারলেও ছবিটি বক্সঅফিসে দারুণ হিট হয়েছিল।

রনবীর-অনুষ্কার অভিনয়ে মুগ্ধ হয়ে যান দর্শক। এমনকি এহেন সুঠাম চেহারার হ্যান্ডসাম নায়কের পেছনে পড়েন নি এমন কেউ বোধহয় নেই। কেউ খুব একটা আশা করেননি এ ছবি থেকে। এরপর থেকেই ইন্ডাস্ট্রিতে বেশ নাম ডাক শুরু হয় রণবীরের। এমনকি তাঁকে আর পেছনে ফিরে তাকাতেও সেই থেকে যশ রাজ ফিল্মসের প্রতিভা ব্যবস্থাপকদের সঙ্গে হাত মিলিয়েই কাজ করে চলছিলেন রণবীর। কিন্তু এ বার নিজের পথ আলাদা করলেন নায়ক। যদিও তিনি নিজে কিছুই জানান নি এই বিষয়ে।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, রণবীরের জন্য যশরাজের দরজা সব সময় খোলা থাকবে। এক সময় আদিত্য চোপড়াই ফোড়ন কেটে তাঁকে ‘নবাগত’ বললে সেই রণবীরই এখন বলিউডের সুপারস্টার। তাঁকে রীতিমতো ‘ঘরের লোক’ ভাবত যশ রাজ ফিল্মস। একসঙ্গে অনেক মূল্যবান সময় কেটেছে তাঁদের। ভাল কাজ হয়েছে। এমনকি, যখন তাঁর কেরিয়ারে ফ্লপ ছবি হয়েছে, তখনও হাত ছাড়েনি সংস্থা। কিন্তু তাঁদের হাত ছাড়লেও যশরাজ সংস্থার সঙ্গে সম্পর্ক থাকবে বলেই আশা নায়কের ভক্তদের। চলতি বছর বড়দিনের আমেজে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘সার্কাস’। তা ছাড়াও তাঁর অভিনীত করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-ও ২০২৩ সালের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের