আগত সন্তানের খুশি! কাশীতে কৃতি স্যাননের সঙ্গে পুজো দিলেন রণবীর

আর তা করতে গিয়েই একপ্রকার চিড়েচ্যাপ্টা হয়ে যান সুপারস্টার। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে দেখা যায়, রণবীর ভিড়ের মধ্যেই ভক্তদের সঙ্গে দেখা করেন এবং তাঁকে রীতিমতো ঘিরে ধরেন ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এদিকে ঘরে স্ত্রী অন্তঃসত্ত্বা, অন্যদিকে কাশীতে কৃতি স্যাননের সঙ্গে কী করছেন রণবীর সিং। মাস কয়েক আগেই প্রেগনেন্সির খবর দিয়েছেন গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিয়ের ৬ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী, যা কিনা সিং এবং পাড়ুকোন পরিবারের নিঃসন্দেহে একটি বিশাল খবর। আগামী সেপ্টেম্বরেই মা হবেন দীপিকা। তার আগে সমস্ত ছবির কাজ সেরে ফেলছেন অভিনেত্রী। বর্তমানে তিনি বিরতিতে আছেন।

দিন কয়েক আগেই বেবিমুন সেরে ফেলেছেন রণবীর-দীপিকা। স্ত্রীর সঙ্গে এই সময়টা থাকার জন্যে রণবীরও দীর্ঘদিন বিরতি নিয়েছেন। তবে বিভিন্ন বিজ্ঞাপন, ফটোশুটে কাজ করছেন তিনি। এরই মধ্যে রণবীর সিং গতকাল রবিবার বারাণসীতে মনীশ মালহোত্রার ফ্যাশন শোতে গিয়েছিলেন এবং র‌্যাম্পেও হেঁটেছেন। শোটি শহরের নমো ঘাটের পটভূমিতে হয়েছিল। আর অভিনেতার সঙ্গে শোয়ে অংশগ্রহণ করেছিলেন কৃতি স্যানন। আর তাঁরাই শোয়ের শোস্টপার ছিলেন। যাইহোক, এদিন রণবীর শুধু র‌্যাম্পে হাঁটেননি, ভক্তদের সঙ্গেও দেখা করেছেন। আর তা করতে গিয়েই একপ্রকার চিড়েচ্যাপ্টা হয়ে যান সুপারস্টার। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওতে দেখা যায়, রণবীর ভিড়ের মধ্যেই ভক্তদের সঙ্গে দেখা করেন এবং তাঁকে রীতিমতো ঘিরে ধরেন ভক্তরা।

তারা তাদের প্রিয় অভিনেতাকে জড়িয়ে ধরেছিল এবং রণবীরকে হাত মেলাতে দেখা যায়। ফ্যাশন শোয়ের আগে, রণবীর সিং কাশী বিশ্বনাথ মন্দিরে তার আগত সন্তানের জন্যে প্রার্থনাও করতে যান। মণীশ মালহোত্রা ও কৃতি স্যাননের সঙ্গে দেখা গেছে তাকে। পায়জামার সঙ্গে সাদা কুর্তায় রণবীরকে দারুন লাগছিল। রণবীর সিং এএনআই-এর সঙ্গে কথা বলার সময় তার সফর সম্পর্কে বলেন, “আমি আজ যে অভিজ্ঞতা পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। আজীবন আমি ভগবান শিবের ভক্ত ছিলাম এবং প্রথমবার এখানে এসেছি। পরের বার আমি আমার মায়ের সঙ্গে এখানে আসতে চাই।”

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন