সত্যিই কী, ফুটফুটে কন্যাসন্তানের বাবা-মা হলেন উর্মিলা-মহসিন? জানুন আসল ঘটনা

উর্মিলা ও মহসিন নিজেদের রাজকন্যা হিসেবেই মনে করেন তাঁকে, যিনি কিনা সম্প্রতি ১ বছরে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম সুপারহিট অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম উর্মিলা মাতন্ডকর। নব্বইয়ের দশকে বলিউডে একেবারে দাঁপিয়ে রাজ করেছে এই অভিনেত্রী। অনিল কাপুর থেকে সলমন খান, ঋষি কাপুর, শাহরুখ খান, জ্যাকি শ্রফ একাধিক সুপারস্টারদের নায়িকা হিসেবে নিজের জায়গা পাকিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। তৎকালীন সময়েও যেমন ছিল তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা তেমনি তাঁর অসাধারণ শরীরী বিহঙ্গ, নিজের টান টান ফিগারের টানে মূর্ছা যেত দর্শকমহল।

যাই হোক, অনেকদিন ধরেই অভিনয় থেকে বিরতিতে রয়েছেন উর্মিলা। বর্তমানে সংসারের কাজে ব্যস্ত নায়িকা। তাই বলিউডের পাঠ চুকিয়েছেন তিনি। উর্মিলা তাঁর দীর্ঘদিনের প্রেমিক মহসিন আখতার মীরকে বিবাহ করেন, যিনি কিনা পেশায় একজন ব্যবসায়ী এবং প্রযোজক। তবে তাঁরা এখনও নিঃসন্তান। তাঁদের বিয়ের পর থেকেই, অনুরাগীরা নায়িকার মাতৃত্ব গ্রহণের বিষয়ে একাধিক জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু কোনো কিছুতেই প্রতিক্রিয়া জানান নি নায়িকা। সম্প্রতি, তিনি স্বামী এবং একটি শিশুর সঙ্গে ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। আর এই ছবি ঘিরেই সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। সবাই দাবি করছেন, নায়ক মা হলেন কবে, তবে কী এটা দত্তক সন্তান অভিনেত্রীর?

মহসিন আখতার মীর, এদিন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁর কোলে একজন সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে বসে রয়েছে। এই আরাধ্য ছবিটিকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। অভিনেত্রীর ফ্যান পেজ অনুমান করেছিল, এই শিশুটি মীর ও উর্মিলার (Urmila Matondkar-Mohsin Akhtar) বাচ্চা। কিন্ত প্রকৃতপক্ষে তা নয়, এই শিশুটি উর্মিলার সন্তান নয়, বরং তাঁর ভাইয়ের সন্তান। যেটি ছবির ক্যাপশনে মহসিন ব্যক্ত করতেই ভুলে গিয়েছেন। তাঁর ভাইয়ের মেয়ে আইরার জন্মদিন উপলক্ষে মহসিন ছবিটি শেয়ার করেছিলেন। কিন্তু উর্মিলা ও মহসিন নিজেদের রাজকন্যা হিসেবেই মনে করেন তাঁকে, যিনি কিনা সম্প্রতি ১ বছরে পড়েছেন। উল্লেখ্য, ৪৮ বছর বয়সী অভিনেত্রী এবং অভিনেতা-প্রযোজক মহসিন ৩ মার্চ, ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়েটা আন্তঃসংস্কৃতির বিয়ে ছিল। কারণ অভিনেত্রী হিন্দু ও মহসিন মুসলিম। আন্তঃকাস্ট বিয়ে করার জন্যে তাঁরা অনেক সমালোচনার সম্মুখীনও হয়েছিলেন। তবে লাভবার্ডরা কোনো কথায় কর্ণপাত করেনি। তাঁরা বর্তমানে বলিউডের অন্যতম সুখী দম্পতি।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত