চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন বছরের শুরুতেই টিআরপিতে ধামাকা, ‘পরিণীতা’, ‘রাঙামতী’-কে টপকে শীর্ষস্থানে বিদ্যা

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই টিআরপিতে ধামাকা। সকলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। যদিও শুরু থেকেই টিআরপিতে রাজ করছে অর্ণব বন্দোপাধ্যায়, স্বস্তিকা দত্ত অভিনীত সিরিয়ালটি। কিন্তু বছর শেষে পাঁচ থেকে সোজা বেঙ্গল টপার। প্রফেসর বিদ্যা ব্যানার্জির শাসনে রীতিমতো কুপোকাত চিরসখা, পরিণীতারা। ২০২৫ জুড়ে পরশুরাম, পরিণীতাদের পাল্লা ভারী ছিল। কখনও যুগ্মভাবে টপার হয়েছে আবার কখনও পরিণীতা, পরশুরাম আগে পড়ে টপার হয়েছে। কিন্তু জায়গা কেউই ছাড়েনি শীর্ষস্থানের। বিদ্যা আসতেই টিআরপির নিচে চলে গেল এই ধারাবাহিকগুলি।

সপ্তাহে চারেক স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালে স্বস্তিকা একজন দাপুটে অধ্যাপকের ভূমিকায় অভিনয় করছেন। এবং তাঁর অভিনয়ও ব্যপক প্রশংসিত হচ্ছে। সেই ফলই পাওয়া যাচ্ছে টিআরপিতে। আজ চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। হিসেবমতো বৃহস্পতিবার আসে টিআরপি তালিকা। কিন্তু গতকাল নববর্ষের ফ্যাস্টিভ সিজন থাকার জন্যে শুক্রবার (২ জানুয়ারি) এলো টিআরপি তালিকা। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। দর্শকদের রুচির কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষ। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি।

গত কয়েক সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক ধারাবাহিক চালু হয়েছে। তাই নতুনদের জায়গা করে দিতে শেষ হয়েছে পুরোনো একাধিক ধারাবাহিক। এদিকে দীর্ঘদিন পরে স্টার জলসা ফর্মে ফিরেছে। কিন্তু কয়েক সপ্তাহ থেকে টিআরপিতে আমূল পরিবর্তন হয়েছে। আগের জায়গা ফিরে পেয়েছে পরশুরাম। এদিকে রাণী ভবাণী, চিরসখা দের বহুদিন ধরেই টিআরপির পাঁচে দেখা যাচ্ছে না। সে জায়গায় প্রথম থেকেই ভাল শুরু করেছে বিদ্যা ব্যানার্জি, অন্যদিকে রাঙামতী তীরন্দাজও ভাল ফলাফল করছে। এ সপ্তাহের টিআরপিতে প্রথম স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি ও পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে ও মোর দরদিয়া, চতুর্থস্থানে রয়েছে, পরিণীতা, পঞ্চমে রয়েছে তারে ধরি ধরি মনে করি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: বিদ্যা ব্যানার্জি, পরশুরাম ৭.২ (স্টার জলসা) 

দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ ৭.১ (জি বাংলা)

তৃতীয়: ও মোর দরদিয়া ৬.৯ (জি বাংলা)

চতুর্থ: পরিণীতা ৬.৮

পঞ্চম: তারে ধরি ধরি মনে করি ৬.৪

ষষ্ঠ: লক্ষ্মী ঝাঁপি ৬.২

সপ্তম: চিরদিনই তুমি যে আমার ৫.৯

অষ্টম:আমাদের দাদামণি ৫.৮

নবম: চিরসখা ৫.৭

দশম: কম্পাস ৫.৫

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ