ঋষভকে নিয়ে ফের কটাক্ষ! ঊর্বশীর উপস্থিত বুদ্ধি দেখে মুগ্ধ চিরঞ্জীবী

তবে অভিনেত্রী একটুও বিরক্ত না হয়ে, উল্টে অত্যন্ত সংবেদনশীলভাবে পরিস্থিতি সামাল দেন এবং তাঁর বক্তব্য চালিয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ক্রিকেটর ঋষভ পন্থ। তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক। এরপর থেকেই অভিনেত্রী উর্বশী রাউতেলার এক একটি পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। উর্বশী এবং ঋষভের সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই বহাল রয়েছে। কিন্তু কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন নি, উল্টে একে অপরের উপর তাঁরা বিদ্বেষী মনোভাবও দেখিয়েছেন। তবে ঋষভের দুর্ঘটনার পর অভিনেত্রীর এক একটি পোস্টে ঋষভের জন্যে প্রার্থনা নেটি নাগরিকদের মোটেও নজর এড়িয়ে যায়নি। তবে এই নিয়েও অভিনেত্রীকে নিয়ে চলেছে তুলোধনা। সম্প্রতি বিশাখাপত্তনমে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উর্বশী। আর মঞ্চে উঠতেই উর্বশীকে দেখে ঋষভ পন্তের নাম ধরে চিৎকার করতে শুরু করেন দর্শকরা। কেননা তাঁদের খবরের বাজার এখন সরগরম।

জানা গিয়েছে, উর্বশী দুর্ঘটনার পর ঋষভ পন্থের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন, যেই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। অনুষ্ঠানে অভিনেত্রী তাঁর আসন্ন ছবি, ‘ওয়ালটেয়ার ভিরাইয়া’-এর প্রচারের জন্য গিয়েছিলেন। সেখানেই উর্বশী মঞ্চে উঠতেই তাঁকে দেখে ঋষভ পন্তের নাম ধরে সবাই চিৎকার করতে শুরু করেন। তবে অভিনেত্রী একটুও বিরক্ত না হয়ে, উল্টে অত্যন্ত সংবেদনশীলভাবে পরিস্থিতি সামাল দেন এবং তাঁর বক্তব্য চালিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামেই শেয়ার করে নিয়েছেন উর্বশী। কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া না করেই অভিনেত্রী পরিস্থিতি সামলান। আর তাঁর এহেন উপস্থিত বুদ্ধি দেখে স্বয়ং চিরঞ্জীবীও তাঁর প্রশংসা করেন।

ঋষভ পন্থের জন্য ট্রোলড হয়েছেন উর্বশী

যদিও এটি প্রথম নয়, এর আগেও ঋষভ পন্থের নাম নিয়ে ট্রোলড হয়েছেন উর্বশী রাউতেলা। দীর্ঘদিন ধরেই ট্রোলারের নিশানায় রয়েছেন এই অভিনেত্রী। ঋষভের দুর্ঘটনার পর, উর্বশী তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ায় নেটিজেনরা অভিনেত্রীকে চরম ট্রোলড করেছিলেন। এখন ওয়াল্টেয়ার ভিরাইয়া-এর মেগা-ম্যাস ইভেন্টেও একই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হল অভিনেত্রীকে। তবে এদিন লাল শাড়িতে ভক্তদের মন জয় করলেন উর্বশী। অভিনেত্রী গভীর নিমজ্জিত নেকলাইন সহ একটি লাল শাড়ি পরেছিলেন। যেটিতে তার ফিগার খুব আকর্ষণীয় দেখাচ্ছিল। শাড়ির সঙ্গে হীরার কানের দুল, ডায়মন্ড ব্রেসলেট এবং স্টেটমেন্ট রিং পরেছিলেন তিনি। লাল শাড়িতে উর্বশীকে বেশ হট লাগছিল।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি