Critics Choice Award: ফের সেরা গান ও সেরা বিদেশী ভাষার ছবি ঘোষিত হল ‘RRR’

ক্রিটিক অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র এবং সেরা গান হিসেবেও 'RRR'-এর মাথায় উঠেছে সেরার সেরা তাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: সেরার সেরা তাজ যেন ঘিরে ধরেছে SS রাজামৌলিকে। গতসপ্তাহেই গোল্ডেন গ্লোবের তাজ উঠেছে রাজামৌলির ‘RRR’-এর মাথায়। বিশ্বের সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে ছবিটি স্বীকৃতি না পেলেও সেরা মৌলিক গান হিসেবে চিহ্নিত হয়েছে ‘RRR’-এর ‘নাটু নাটু’। এদিকে গত শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনের তরফ থেকে ‘নাটু নাটু’-র জন্যে সেরা সুরকারের পুরস্কার জিতেছে কিরাভানি। সুতরাং টিম ‘RRR’-এখন আনন্দের জোয়ারে ভাসছে।

শুধু তাই নয়, এসএস রাজামৌলির ‘RRR’ ২৮ তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডেও দুটি পুরস্কার জিতেছে, যা কিনা ভারতের কাছে আরও একটি গর্ব করার মত খবর৷ লস অ্যাঞ্জেলেসের ক্রিটিক অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র এবং সেরা গান হিসেবেও ‘RRR’-এর মাথায় উঠেছে সেরার সেরা তাজ। এদিন RRR-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে খবরটি শেয়ার করা হয়েছে এবং সেরা সঙ্গীত পরিচালক হিসেবে এমএম কিরাভানির বক্তৃতার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে, তাঁকে বলতে শোনা যায়, “আপনাকে অনেক ধন্যবাদ আমি এই পুরষ্কারটি পেয়ে খুব অভিভূত। আমি এখানে সমালোচকদের দ্বারা এই দুর্দান্ত পুরষ্কার গ্রহণ করতে এসেছি। সমস্ত সমালোচকদের ধন্যবাদ, আমার কোরোগ্রাফার, লেখক, আমার গায়ক, আমার প্রোগ্রামার এবং অবশ্যই আমার পরিচালক।” এছাড়াও আরেকটি পোস্টে RRR-এর সেরা বিদেশী ভাষার ফিল্ম জেতার খুশির খবরটিও দেওয়া হয়।

যেখানে লেখা ছিল, “@RRRMovie-এর কাস্ট এবং ক্রুদের অভিনন্দন- সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য #criticschoice পুরস্কার জিতেছে।” অর্থাৎ সেরা পরিচালক হিসেবেও রাজামৌলির মুকুটে যোগ নতুন পালক। ‘RRR’-ছবিটি মুক্তি পেয়েছে ২০২২ সালের মার্চে। গোটা বিশ্বজুড়ে ব্যপক রাজত্ব করেছে এই ছবি। ১২০০ কোটির অধিক ব্যবসা করেছে ‘RRR’। ছবিতে অভিনয় করেছেন, রাম চরণ এবং জুনিয়র এনটিআর। দুই তেলেগু স্বাধীনতা সংগ্রামির জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি। যেখানে আলুরি সীতারামা রাজুর ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ এবং কোমারাম ভীমের ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। মুভিটিতে আলিয়া ভাট, অজয় ​​দেবগন, শ্রিয়া শরণ, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি এবং অলিভিয়া মরিসকেও মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি