অক্ষরা সিংকে দেখার জন্যে হট্টগোল, ভিড় নিয়ন্ত্রণে আনতে জখম পুলিশ

উল্লেখ্য, অক্ষরা সিং ঔরঙ্গাবাদের দাউদনগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনের জন্যে গিয়েছিলেন। এদিন সেখানকার জনসাধারণ তাঁর আসার খবর শুনেই সেখানে ভিড় জমাতে শুরু করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকারা শুধু অভিনয়েই থেমে নেই, কেউ কেউ রাজনীতিতে কেরিয়ার অগ্রসর করছেন, কেউ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হয়ে ভারতকে গর্বিত করছেন, আবার কেউ কেউ অবসর সময়ে বিভিন্ন ইভেন্টে গিয়ে বাড়তি রোজগার করছেন। আর ভক্তদের কাছাকাছি পৌঁছতে এখন তো সোশ্যাল মিডিয়া আছেই। কিন্তু মাঝে মধ্যে ভক্তদের সন্নিকটে পৌঁছতে গিয়ে রীতিমতো বিপদের সম্মুখীন হতে হয় তারকা দের। সম্প্রতি যেমনটা হল ভোজপুরি নায়িকা অক্ষরা সিংয়ের ক্ষেত্রে। গতকাল ১৭ জানুয়ারি বিহারের ঔরঙ্গাবাদের দাউদনগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী অক্ষরা সিং। তাঁকে দেখতে স্বাভাবিকভাবেই ভক্তদের লাগামছাড়া ভিড় জমে সেখানে।

লোকজন এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, শেষমেষ নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশও হিমশিম খেয়ে যায়। একদিকে পুলিশ মৃদু শক্তি প্রয়োগ করলে এবং অন্যদিকে আমজনতা পাথর ছুড়তে শুরু করে। যার ফলে গুরুতর জখম হন বেশকিছু পুলিশ সদস্যরা। কয়েকজন নেতা এই হট্টগোল থামানোর চেষ্টা করলেও কোনও ফল হয়নি। পুলিশ এখন এই ঘটনার তদন্ত শুরু করেছেন। দোষী যেই হোক তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। উল্লেখ্য, অক্ষরা সিং ঔরঙ্গাবাদের দাউদনগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনের জন্যে গিয়েছিলেন। এদিন সেখানকার জনসাধারণ তাঁর আসার খবর শুনেই সেখানে ভিড় জমাতে শুরু করে। এলাকায় লোকজন জড়ো হয়। কিছুক্ষণ পর অক্ষরা সিং নিরাপত্তার মধ্যে দিয়েই প্রতিষ্ঠানের ভেতরে চলে যান। সেখানে তিনি প্রতিষ্ঠানের উদ্বোধন করে অপারেটরদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি চলে যেতেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মানুষ তাঁকে কাছ থেকে দেখতে চেয়েছিল। কিন্তু সেটা হয়নি। তাই জনগণ ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি শুরু করে দেন। মানুষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়তে থাকে। এই কারণে অক্ষরা নিরাপত্তা সামলানো কঠিন হয়ে পড়ে। এসব দেখে সেখানে উপস্থিত নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, মানুষ তার কথা শোনেনি। এরপর সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা লোকজনকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি, উল্টে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় লোকজন। এসব দেখে পুলিশ বুঝতে পেরে যায় যে, ভিড় এখন থামবে না। এরপরই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে লোকজনকে লাঠিপেটা করতে শুরু করে। এতে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। জনতা ছত্রভঙ্গ হয়ে রাস্তার এক কোণ থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। আকস্মিক এই পাথর ছোড়ায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স