বর্ষশেষে নৈশ পার্টিতে মদ্যপ আরিয়ান, ঠিকভাবে দাঁড়াতে পারছেন না শাহরুখপুত্র

আরিয়ানকে কালো প্যান্টের সঙ্গে সাদা টি-শার্ট এবং নেভি ব্লু জ্যাকেটে দেখা যায়। সঙ্গে তিনি সিলভার স্নিকার্স পরেছিলেন। আর লরিসা একটি চকচকে গোলাপী মিনি-ড্রেস পরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পেরিয়ে আজ গোটা বিশ্ব নতুন বছরে পা দিয়েছে, শুরু হয়েছে ২০২৫। আর বছর শেষদিনে গোটা দেশ ছিল এক্কেবারে পার্টি মোডে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ৩১ ডিসেম্বর হই হুল্লোড়ে শেষ করেছেন বছর। কেউ পার্টি করেছেন বন্ধুদের সঙ্গে আবার কেউ কাছের মানুষের সঙ্গে বিদেশে উড়ে গিয়েছেন। সেখানেই চলেছে ভরপুর সেলিব্রেশন। তবে সুপারস্টার শাহরুখ খান পরিবার মুম্বইতেই রয়েছেন। আলিবাগে আম্বানি পরিবারের সঙ্গে সেলিব্রেশন করেছেন। গতকাল শাহরুখ খানের বড় পুত্রকে মুম্বইয়ের একটি বিলাসবহুল পাবে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন আরিয়ানের গুজব প্রেমিকা তথা ব্রাজিলিয়ান মডেল লরিসা বনসি। তবে পাবে গিয়ে তিনি নৈশ পার্টিতে মেতে উঠেছিলেন, এতদূর পর্যন্ত ঠিক আছে। কিন্তু পাব থেকে বেরোনোর সময়েই আরিয়ানকে টলমল অবস্থায় দেখা যায়।

বোঝাই যাচ্ছিল, আরিয়ান মদ্যপ। সঙ্গে তাঁর গুজব বান্ধবীকেও দেখা যায়। নিউ ইয়ার পার্টিতে মজেছিলেন তাঁরা। তাঁদের দুজনেরই অত্যাশ্চর্য স্টাইল, আকর্ষণীয় চেহারা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। আরিয়ানকে কালো প্যান্টের সঙ্গে সাদা টি-শার্ট এবং নেভি ব্লু জ্যাকেটে দেখা যায়। সঙ্গে তিনি সিলভার স্নিকার্স পরেছিলেন। আর লরিসা একটি চকচকে গোলাপী মিনি-ড্রেস পরেছিলেন। এই পোশাকটি তার গ্ল্যামারাস লুককে আরও বাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি তিনি একটি সাদা জ্যাকেট, সিলভার হিল এবং একটি সুন্দর নেকলেস দিয়ে তার চেহারা সম্পূর্ণ করেছেন। তাঁর স্টানিং লুক দেখে মুগ্ধ নেটনাগরিক। পার্টি ভেন্যুর দিকে যাওয়ার সময় উভয়েরই কেমিস্ট্রি মিডিয়ার নজর কেড়েছে। তবে আরিয়ান নিরাপত্তায় চাদরে মোড়া ছিল। তাঁদের সঙ্গে এমসি স্ট্যান, আদা মালিক এবং রোহিনী আইয়ারের মতো সেলিব্রিটিরাও ছিলেন। এই মূহুর্তে আরিয়ানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

তবে যে দৃশ্যটি সবাইকে চমকে দিয়েছে তা হল, পাব থেকে টলমল অবস্থায় আরিয়ানের বেরোনো, তিনি ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। মিডিয়ার আড়াল হতে কোনরকমে গাড়িতে উঠে বসেন। তবে আরিয়ান খান তাঁর প্রহরীদের দ্বারা ঘিরে ছিল। ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছেন আরিয়ান। কেউ কেউ আবার ২০২১ সালে মাদক অভিযানে তাঁর গ্রেফতার হওয়ার বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন। চলতি বছর আরিয়ান খান শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি শিরোনামবিহীন সিরিজ দিয়ে নির্মাতা-পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করবেন। যেটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। অন্যদিকে শাহরুখকে পরবর্তীতে কিং ছবিতে দেখা যাবে। এতে তার সঙ্গে রয়েছেন সুহানা খান ও অভিষেক বচ্চনও। মিডিয়া রিপোর্ট অনুসারে, আগে এই ছবিটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষ, কিন্তু এখন এই ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন সিদ্ধার্থ আনন্দ।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ