অস্ত্রোপচারে বের করা হল সইফের গলায় বিঁধে যাওয়া চাকুর টুকরো

তার শরীর থেকে দুই থেকে তিন ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বের করা হয়েছে। ধারনা এটি ধারালো বস্তুটি হামলাকারীর ছুরির একটি অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা সইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ভয়াবহ হামলা। বৃহস্পতিবার গভীর রাতে চুরির উদ্দেশ্য নিয়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সইফ করিনার বাড়িতে ঢুকে পড়ে। এবং তাঁকে ঢুকতে বাধা দেওয়ায় অভিনেতার বাড়ির পরিচারিকার সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় অজ্ঞাত ব্যক্তির। যা শোনামাত্রই তড়িঘড়ি অভিনেতা ছুটে যায় এবং চোরের সঙ্গে তাঁর ব্যাপক মারামারি হয়। এরপর হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় তাঁকে হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে ছয়বার আঘাত করে ঘটনাস্থল থেকে পালায়। এরপরেই ভোর সাড়ে তিনটে নাগাদ অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। একাধিক জায়গায় আঘাত পেয়েছেন অভিনেতা। ভোর থেকেই তাঁর অপারেশন চলছে। তার শরীরে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।  

ঘাড় ও মেরুদণ্ডের কাছে গুরুতর চোট পেয়েছেন সইফ। হাসপাতাল সূত্রের খবর, সইফের নিউরো সার্জারি হয়েছে। তার শরীর থেকে দুই থেকে তিন ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বের করা হয়েছে। ধারনা এটি ধারালো বস্তুটি হামলাকারীর ছুরির একটি অংশ। এখন সইফ আলি খানের কসমেটিক সার্জারি চলছে। এই হামলায় সইফ আলি খানের বাড়ির পরিচারিকাও আহত হয়েছেন। তবে তিনি সামান্য আহত পেয়েছেন। লীলাবতী হাসপাতালের সিইও ডক্টর নীরজ উত্তমানি জানিয়েছেন, সইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে, যার মধ্যে দুটি ক্ষত খুব গভীর ছিল। সইফের মেরুদণ্ডের কাছে একটি আঘাত রয়েছে।

এদিকে আরও একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সইফ আলি খানের সন্তান তৈমুর ও জেহের ঘরে। চোর অভিনেতার বাড়িতে একটি নর্দমার পাইপ বেয়ে প্রবেশ করেছে, যা তৈমুর ও জেহের বেডরুমের সঙ্গে সংযুক্ত। তবে হামলাকারীরা কীভাবে ভেতরে ঢুকল, নাকি সে আগে থেকেই ভেতরে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আসলে গতকাল রাত ২.৩০ নাগাদ কিছু শব্দ শুনে তৈমুর ও জেহর আয়া জেগে ওঠেন। সইফ আলি খান পুরো পরিবারের সঙ্গে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আয়া ও চোরের প্রচণ্ড চিৎকার শুনে জেগে ওঠেন অভিনেতা। এরপর তিনি আক্রমণকারীর মুখোমুখি হন। সইফ হামলাকারীদের ধরার চেষ্টা করেন। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ায় তার ওপর কয়েক দফা হামলা চালিয়ে হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এবং অভিনেতা গুরুতরভাবে আহত হন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এর জন্য মুম্বই পুলিশ ৭ টি দল গঠন করেছে, যারা প্রতিটি কোণ থেকে তদন্ত করছে। পুলিশ সইফের বাড়িতে পৌঁছেছে এবং বাড়ির পাঁচজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি, প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক!

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’, মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মন্তব্য মেসির

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য