রাস্তায় গরীবদের দেখে হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ বললেন সইফ-পুত্র, কিন্তু কেন?

গরীব মানুষদের হাতে ৫ টাকা দেন তিনি। তখনই একজন বলেন, '৫ টাকা দিয়ে কি হবে স্যর।' তখন ইব্রাহিম মজা করেই বলেন, '৫ টাকা দিয়ে কিছু হয় না জানি, কিছু হওয়াও উচিত নয়।'

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের নানারকম কাণ্ড-কারখানা প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে বিতর্কে জড়ালেন জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। এখনও অভিনেতার ছেলে ইব্রাহিম বলিউডে ডেবিউ করেননি। আর ডেবিউর আগেই ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন সইফের আদরের পুত্র। ২০২৫ সালেই তাঁর দুটি ছবি রিলিজের কথা! আর ডেবিউ করার আগেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন সইফ-পুত্র। পাপারিৎজিরাও ইব্রাহিম আলি খানকে দেখলেই তাঁর পিছু পিছু ছোটেন। অভিনেতা পুত্রের সমস্ত আপডেট ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন তাঁরা। তবে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনায় রয়েছে ইব্রাহিমের একটি আকর্ষণীয় ভিডিও।

ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িতে চেপে ইব্রাহিম কোথাও যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই ইব্রাহিমের কাছে কিছু গরীব মানুষ টাকা চাইতে আসেন। কিন্তু ইব্রাহিমের কাছে কোনও টাকা না থাকায় তিনি গরিবদের সাহায্য করতে অস্বীকার করেন। গরীব মানুষদের হাতে ৫ টাকা দেন তিনি। তখনই একজন বলেন, ‘৫ টাকা দিয়ে কি হবে স্যর।’ তখন ইব্রাহিম মজা করেই বলেন, ‘৫ টাকা দিয়ে কিছু হয় না জানি, কিছু হওয়াও উচিত নয়।’ ইব্রাহিমের সেই মুহূর্তটিই ক্যামেরাবন্দি করেছেন পাপারিৎজিরা। এবং পাপারিৎজিরা তাঁকে সইফের মতোই বলেছেন। আর তাতে একেবারে কষ্ট পাননি অভিনেতা পুত্র। বরং তিনি সেখানেই উপস্থিত থাকা গরীব মহিলাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’ এরপর তিনি হাত জোড় করে জয় শ্রীরাম ধ্বনি তুলে চলে যান। যদিও ভিডিওটি খুবই মজার ছিল।

ইব্রাহিমের দুষ্টু স্টাইল নেটিজেনদেরও ভীষণ পছন্দ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা মানুষ নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন, ইব্রাহিম সত্যই খুব কিউট। আরেকজন লিখেছেন, ভাই আমার মন জয় করেছেন। আবার অনেকেই বলেছেন, চেহারার মতো সইফের কন্ঠও পেয়েছেন ইব্রাহিম। খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ইব্রাহিম আলি খান। তাঁর প্রথম ছবির নাম সারজমিন।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!