এই মুহূর্তে

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

নিজস্ব প্রতিনিধি: মোহিত সুরির ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অনীত পড্ডা। গত বছরের অগস্টে মুক্তিপ্রাপ্ত ছবিটি দেশজুড়ে তরুণ প্রজন্মের মন দখল করে নিয়েছিল। সিনেমা হলে উপচে পড়ে ছিল তরুন-তরুণীর ভিড়। ছবির কাহিনী সরাসরি স্পর্শ করেছিল তরুণ প্রজন্মকে। সেই কারণেই সাইয়ারা ছবির ক্রেজ এখনও তাজা ভক্তদের চোখে। চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডের সঙ্গে অনিতের কেমিস্ট্রি মন ছুঁয়েছিল দর্শকদের। ছবি সুপারহিট তকমাও পায়। রাতারাতি স্টার হয়ে যান আহান এবং অনিত।

এর আগে আর কোনও নতুন তারকা জুটির ছবি এতটাও হিট হয়নি। যাই হোক, ‘সাইয়ারা’র সাফল্যের পরেই একাধিক বড় বাজেটের ছবির প্রস্তাব পেয়েছেন আহান-অনিত। বাস্তবেও তাঁরা কাপল। ভক্তদের কাছেও তাঁরা প্রিয়। এবার অনিতের কাছে নতুন সুযোগ এসেছে। জানা যাচ্ছে, কিংবদন্তি বলিউড অভিনেত্রী মধুবালার জীবন ও কর্মজগত নিয়ে তৈরি বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একটি প্রতিবেদন অনুসারে, অনিত ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

তবে শীঘ্রই শুটিং শুরু হবে এবং যথাসময়ে চূড়ান্ত কাস্টিং প্রকাশ করা হবে। আগে, কিয়ারা আদভানিকে এই চরিত্রে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তিনি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। মধুবালার বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছিল। কিন্তু বিভিন্ন কারণে ছবিটির শুটিং পিছিয়ে যাচ্ছিল।তবে এবার নিশ্চিত মধুবালার সব কাস্টদের চূড়ান্ত করা হয়েছে। খুব শীঘ্রই নির্মাতাদের কাছ থেকে এই নিয়ে আপডেটে দেওয়া হবে। এদিকে, সাইয়ারার পর, অনিত ‘শক্তি শালিনী’তে মুখ্য অভিনেত্রী হিসেবে শুটিং শুরু করেছেন। ‘শক্তি শালিনী’ ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর ক্রিসমাসে মুক্তি পাবে, যা শাহরুখ খানের ‘কিং’-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

‘আমাদের শোওয়ার ঘর আলাদা’, ৬৬ বছরে বিয়ে, দ্বিতীয় বিবাহিত জীবন কেমন চলছে বুশরার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ