ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে এবং অনিত পড্ডা অভিনীত 'সাইয়ারা' প্রথম দিনেই প্রায় ২০ কোটি টাকা আয় করেছে, যা নতুনদের অভিনীত সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সাঁইয়ারা’, মুক্তি পেয়েছে ১৮ জুলাই। যদিও এক্কেবারে নতুন তারকাদের নিয়ে নির্মিত ছবিটি মুক্তির আগেই জোর ধাক্কা খেয়েছিল সেন্সর বোর্ডে। যার ফলে কাঁচি চালাতে হয় ছবির একাধিক রোমান্সের দৃশ্যে। প্রায় একগুচ্ছ দৃশ্য কাটার পর U/A 16+ শংসাপত্র দেওয়া হয়। তবে আশ্চর্যজনক বিষয় হল, নতুন তারকাদের নিয়ে ছবিটি নির্মাণ করা হলেও কোনও প্রচার করা হয়নি ছবিটির। যাই হোক, মুক্তির আগেই প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল ছবির। ট্রেলার রিলিজের পর থেকেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সাইয়ারা। আর সেই ফল মিলেছে মুক্তির দিনেই।

সম্পূর্ণ রোমান্টিক এবং ভিন্নধর্মী ছবিটি মুক্তির দিনেই একেবারে ঝড় তুলেছে বক্সঅফিসে। বড় বড় তারকাদের ছবিকেও হার মানিয়ে দিয়েছে। স্যাকনিল্কের মতে, মোহিত সুরি পরিচালিত আহান পান্ডে এবং অনিত পড্ডা অভিনীত ‘সাইয়ারা’ প্রথম দিনেই প্রায় ২০ কোটি টাকা আয় করেছে, যা নতুনদের অভিনীত সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হল অনন্যা পান্ডের তুতো ভাইয়ের। যদিও ‘সালাম ভেঙ্কি’ ছবিতে অনিত পড্ডার সহ-অভিনেতা হিসেবে অভিষেক হয়েছিল। কিন্তু এটিই তাঁর প্রথম ডেবিউ ছবি। ট্রেলার এবং বিশেষ করে ছবির গানগুলো প্রথম দিনেই দর্শকদের প্রেক্ষাগৃহে টেনেছে। তাছাড়া ‘সাইয়ারা’ বেশ ইতিবাচক রিভিউ পেয়েছে।

আহান এবং অনিত দুজনেই তাঁদের অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছে। অনেক সমালোচক বলেছেন, সাইয়ারা নিঃসন্দেহে গত কয়েক বছরে দেখা সেরা রোমান্টিক মিউজিক্যাল সিনেমাগুলির মধ্যে একটি। তাই আশা করা হচ্ছে যে, শনিবার এবং রবিবার ছবিটি বক্স অফিসে দাপিয়ে রাজ করবে। ছবিটির সপ্তাহান্তে প্রায় ৭০-৭৫ কোটি টাকার আয় করতে পারে। অন্যান্য ছবির মতো সাইয়ারা’র প্রচারণা হয়নি। প্রধান অভিনেতাদের কোনও সাক্ষাৎকার নেওয়া হয়নি, কোনও শহর ভ্রমণও হয়নি, এমনকী ট্রেলার লঞ্চেরও কোনও অনুষ্ঠান হয়নি। কেবল মোহিত সুরি সাক্ষাৎকার দিয়েছিলেন। এটি প্রমাণ করে যে যদি ট্রেলার এবং গানগুলি দর্শকদের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে কোনও প্রচারণা ছাড়াই ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে বাধ্য!

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে