৩৫ তম বার্ষিকী উপলক্ষে ফের প্রেক্ষাগৃহে ঝড় তুলতে চলেছে ‘Maine Pyar Kiya’

রবিবার ২৯ ডিসেম্বর, রাজশ্রী প্রোডাকশন ঘোষণা করেছে যে, ৩৫ বছর বার্ষিকী উপলক্ষে সলমানের আইকনিক সিনেমা 'ম্যায়নে প্যায়ার কিয়া' পুনরায় মুক্তি পেতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ জুড়ে বলিউডের একাধিক আইকনিক সিনেমা রি-রিলিজ করেছে। যে ছবিগুলি প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলেছিল। যদিও তালিকায় সুপারস্টার শাহরুখ খানের সিনেমাই বেশি রয়েছে। কাল হো না হো, করণ অর্জুন, ভীর-জারা-সহ একাধিক ছবি এ বছর দেশ জুড়ে সিনেমা-হলে রিরিলিজ হয়েছে। যাই হোক, এবার দেশের একাধিক প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে চলেছে সলমান খান এবং ভাগ্যশ্রীর আইকনিক ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। রবিবার ২৯ ডিসেম্বর, রাজশ্রী প্রোডাকশন ঘোষণা করেছে যে, ৩৫ বছর বার্ষিকী উপলক্ষে সলমানের আইকনিক সিনেমা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ পুনরায় মুক্তি পেতে চলেছে।

সিনেমাটি, ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন সলমান খান, ভাগ্যশ্রী, এবং পরিচালক সুরাজ বরজাতিয়া। এই ছবি থেকেই সলমান খানের বলিউড সফর শুরু হয়। ছবির কাহিনী, সংলাপ, সবটা আজও সিনেপ্রেমীদের মনে গাঁথা। ছবির একাধিক গান আজও গুণ গুণ করেন দর্শকরা। তরুণ প্রেমের গল্প অবলম্বনে তৈরি ছবিটি।

‘কভুতর যা যা’-এ গানটিও বেশ হিট করেছিল ছবিটির মুক্তির সময়৷ ছবির প্রোডাকশন ব্যানার রাজশ্রী রবিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, “একটি সিনেমা যা প্রেমের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। গভীর বন্ধুত্ব থেকে জাদুকরী রোম্যান্স পর্যন্ত, ‘ম্যায়নে প্যাযার কিয়া’ একটি নিরন্তর ক্লাসিক ছবি হয়ে রয়েছে এখনও। যা লক্ষাধিক মানুষের হৃদয় কেড়ে নেয়। এটি #সূরজ বরজাতিয়ার একটি মহাকাব্য এবং প্রথম পরিচালিত মাস্টারপিস ছবি ছিল। ছবিটি আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।” সংলাপের পাশাপাশি ছবিটি “দিল দিওয়ানা”, “আজা শাম হো আয়ি”, “আতে যায় হানস্তে গাতে”-সহ একাধিক গানের জন্যও স্মরণীয়। ছবিতে আরও অভিনয় করেছিলেন অলোক নাথ, মোহনীশ বাহল, রীমা লাগু, রাজীব ভার্মা, অজিত ভাচানি এবং লক্ষ্মীকান্ত বের্দে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!