ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভক্ত ভেবে আমির খানের ছেলে জুনায়েদ খানকে সলমান খানের গা ঘেঁষতে দিল না ভাইজানের নিরাপত্তারক্ষীরা। ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্ত ভেবে আমির খানের ছেলে জুনায়েদ খানকে সলমান খানের গা ঘেঁষতে দিল না ভাইজানের নিরাপত্তারক্ষীরা। ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। শনিবার (১৩ জুন) রাতে ‘লগান’-এর ২৫ বছরের পূর্তিতে মুম্বইতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ছবির নির্মাতারা। সেখানেই ছবির নায়ক আমির খান, তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট, তাঁর সন্তানরা উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি ছবির অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও সলমান খান, করিনা কাপুর খান, কাজল, জুহি চাওলাও ছিলেন। অনুষ্ঠানে ভাইজানকে কালো স্যুটেড-ব্যুটেডে দুর্দান্ত দেখাচ্ছিল। তাঁকে ঘিরে ছিল নিরাপত্তারক্ষীরা। আমির খানের সঙ্গেও তিনি পোজ দিয়ে ছবি তোলেন।

কিন্তু জুনায়েদ সলমানের সঙ্গে দেখা করতে গেলেই সলমানের নিরাপত্তাকর্মীরা ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তাঁরা জুনায়েদকে একজন সাধারণ ভক্ত ভেবে ভুল করেন। তবে সেই সময়ে সলমান গোটা পরিস্থিতি সামলে নেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আমিরের ছেলে জুনায়েদ খান সাদামাটা পোশাকে অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বারের কাছে যেতেই সেই সময়ে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভাইজানের এন্ট্রি হয়। সলমানের দেহরক্ষীরা দ্রুত ভিড় সরিয়ে পথ পরিষ্কার করছিলেন। এরই মধ্যে, একজন নিরাপত্তারক্ষী জুনায়েদকে ভক্ত ভেবে তাঁর হাত ধরে একপাশে টেনে নিয়ে যান। বিষয়টি নিয়ে কিছু বলেননি জুনায়েদ।

 

 

View this post on Instagram

 

A post shared by Maroof Mian (@maroofmian.sayyed)

তখনই পাশ দিয়ে যাওয়ার সময় সলমান জুনায়েকে দেখতে পান, এবং তাঁর সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন। অর্থাৎ বন্ধুর ছেলেকে চিনতে একটুও ভুল হয়নি ভাইজানের। বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং সলমানের আচরণ পাপারাজ্জি এবং তাঁর ভক্তদের আনন্দিত করেছে। আর এত বড় অভিনেতার ছেলে এবং নিজে একজন অভিনেতা হয়েও জুনায়েদের এই সারল্য সবার মন জয় করেছে। কেননা তিনি অন্যান্য তারকা সন্তানদের মতো ন্যাকামি করেননি। এবং তাঁকে চিনতে ব্যার্থ হওয়ার কারণে নিরাপত্তারক্ষীদের কোনও খারাপ কথাও বলেননি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের