চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আজকাল নাক ডাকলেও ডিভোর্স, অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে’, তাই কী অবিবাহিত সলমান?

নিজস্ব প্রতিনিধি: শুরু হচ্ছে জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজন। ২১ জুন শোয়ের প্রথম সিজন। আর শুরুতেই শোয়ের প্রথম অতিথি হচ্ছেন সলমান খান। তাই ভক্তদের আলাদাই আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। গত কয়েক সিজন ধরে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এই শো। শোয়ের জনপ্রিয়তা শুধু দেশেই আটকে নেই। গোটা বিশ্বে রয়েছে এর জনপ্রিয়তা। ইতিমধ্যেই শোয়ের একটি ভিডিও ক্লিপিং ভাইরাল হচ্ছে। যেখানে সলমান খানকে আজকালকার যুগে বিবাহবিচ্ছেদ এবং ভরণপোষণ নিয়ে রসিকতা করতে দেখা গিয়েছে। ফাঁস হওয়া ক্লিপিংয়ে দেখা গিয়েছে, সলমান দেশে ক্রমবর্ধমান বিবাহবিচ্ছেদের হার নিয়ে চিন্তাভাবনা শেয়ার করেছেন। বলেছেন, “আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। এখন রাত বাড়তে বাড়তে ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ নাক ডাকছে, সুক্ষ্ম কারণ দেখিয়ে এটি নিয়েও বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষজন। বর্তমানে সম্পর্কগুলির কোনও স্থায়িত্ব নেই। একটা ছোট ভুল বোঝাবুঝিও ডিভোর্সের পর্যায়ে চলে যায়। আর শুধু তাই নয়, ডিভোর্সের পর সে অর্ধেক টাকাও নিয়ে নেয় স্ত্রী।”

আসলেই বর্তমানে যুগে সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ নেই, ছোট ছোট কারণ দেখিয়ে ডিভোর্স নিয়ে নতুন জীবন শুরু করছেন। আর এর প্রধান কারণ পরকীয়া সম্পর্ক। শুধু তাই নয়, যৌথভাবে ডিভোর্সের সিদ্ধান্ত অনেকেই কম নেন। ডিভোর্সের পর খোরপোশ বাবদ চান অনেক স্ত্রীরাই। যার ফলে অনেক পুরুষ মৃত্যুকে বরণ করে নেয়। সুতরাং আজকাল সম্পর্ক গুলোর কোনও স্থায়িত্ব নেই। একজন সুপারস্টার হয়ে সলমান খান সেটাই বললেন। অথচ তিনি আজও বেচলর। অনেক সম্পর্কে জড়িয়েও বিয়ের পিঁড়িতে আর বসা হল না তাঁর। কপিল শর্মা শোয়ে সলমান খানের এই বক্তব্যে দর্শকদের মধ্যে হাসির রব উঠেছে। বরং কপিল শর্মা, অর্চনা পুরান সিং এবং নভজ্যোত সিং সিধুকে নিয়েও অনিয়ন্ত্রিতভাবে হাসছে মানুষজন।

ক্লিপটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে, অনেক ভক্ত সলমানের অনুভূতির সঙ্গে তাদের একমত প্রকাশ করেছেন। সলমান খানকে শেষ দেখা গিয়েছিল এআর মুরুগাদোসের সিকান্দার ছবিতে। অ্যাকশন থ্রিলারটিতে রশ্মিকা মান্দান্না, কাজল আগরওয়াল, শারমন জোশি এবং সত্যরাজকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। অভিনেতার পরবর্তী প্রকল্পটি ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র। যেখানে তিনি কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন। যিনি সেই সংঘর্ষের সময় ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্বদানকারী সাহসী অফিসার ছিলেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ইন্ডিয়া’স মোস্ট ফিয়ারলেস ৩ বই থেকে অনুপ্রাণিত।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ