জামনগরে আম্বানিদের সঙ্গে জন্মদিন পালন, ভাগ্নিকে কোলে নিয়ে কেক কাটলেন সলমান

এদিকে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) গুজরাতের জামনগরে পরিবারের সদস্য এবং আম্বানি পরিবার সদস্যদের সঙ্গে গ্র্যান্ড জন্মদিন সেলিব্রেশন করেছেন সলমান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন সুপারস্টার সলমান খান। তবে জন্মদিনে অভিনেতার আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দর’-এর টিজার মুক্তির কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। অবশেষে গতকাল ২৮ ডিসেম্বর ‘সিকান্দর’ টিজার রিলিজ করেছে। ইতিমধ্যেই ছবির টিজার সাড়া ফেলে দিয়েছে ভক্তমহলে। এদিকে ২৬ ডিসেম্বর থেকেই জন্মদিন সেলিব্রেশন করে চলেছেন সলমান খান। এদিকে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) গুজরাতের জামনগরে পরিবারের সদস্য এবং আম্বানি পরিবার সদস্যদের সঙ্গে গ্র্যান্ড জন্মদিন সেলিব্রেশন করেছেন সলমান খান। ৪ তাকের কেক কেটেছেন। সেই ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইনস্টাগ্রামে সলমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী পার্টির বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

ভিডিওতে সলমানকে তাঁর ভাগ্নি আয়াতকে কোলে নিয়ে চার স্তরের কেক কাটতে দেখা গিয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন সলমান খান। এদিন অভিনেতাকে কালো শার্ট ও ডেনিমে দেখা গিয়েছে। আর সোনালি ও কালো রঙের পোশাকে দেখা গিয়েছে আয়াতকে। বিশাল কেকটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। এদিন সলমানের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনে উপস্থিতদের তালিকায় ছিলেন, অভিনেতার মা সালমা খান, সৎ মা হেলেন, ভাই সোহেল খান, বোন অর্পিতা, আলভিরা, শ্যালক আয়ুশ শর্মা, অভিনেতা রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। সকলেই সলমনের কেক কাটার সময় হাততালি দেন এবং জন্মদিনের গান গান। ‘তুম জিও হাজারো সাল’ গানটি সবাই গেয়েছেন। কেক কাটার সময় ব্যাকগ্রাউন্ডে আতশবাজিও ফাটতে দেখা যায়। সলমান তাঁর ৫৯ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অনেক শুভেচ্ছা পেয়েছেন। অজয় দেবগন সলমানের সঙ্গে একটি কৌতুকপূর্ণ ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশন দিয়েছিলেন, “সিংহম থেকে চুলবুল পর্যন্ত জন্মদিনের শুভেচ্ছা।”

 

 

View this post on Instagram

 

A post shared by Atul Agnihotri (@atulreellife)

শিল্পা শেট্টিও ইনস্টাগ্রামে সলমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন, রকস্টার! আমি সর্বদা তোমাল সুখ, সাফল্য এবং দুর্দান্ত স্বাস্থ্য কামনা করি। অনেক ভালবাসা।” সলমানের আসন্ন ছবি ‘সিকান্দর’ ২০২৫ সালের ঈদে মুক্তি পাচ্ছে। ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন রশ্মিকা মান্দান্না। শনিবার ছবিটির টিজার ইনস্টাগ্রামে শেয়ার করে সলমান লিখেছেন, “আপনার জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সিকান্দার টিজার আপনাদের ভালো লেগেছে…. #SikandarTeaser।”

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!