চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদ্যপান ছাড়লেন সলমান, বদলালেন খাবার, মানছেন কঠিন রুটিন, হঠাৎ কী হল সুপারস্টারের?

নিজস্ব প্রতিনিধি: ঈদে মুক্তি পেয়েছিল সলমান খানের ‘সিকান্দর’। ছবিটি বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি। ভক্তদের বিনোদন দিতে ব্যার্থ হয়েছেন অভিনেতা। যাই হোক, সলমান খানকে পরবর্তীতে ‘গালওয়ান’-ছবিতে দেখা যাবে। ভারত ও চিনের মধ্যে বিপজ্জনক যুদ্ধের অংশ ছিল গালওয়ান উপত্যকা। সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হতে চলেছে এই ছবি। আর যেখানে প্রথম একজন ভারতীয় সেনার চরিত্রে দেখা যাবে সুপারস্টার কে। আর ৫৯ বছর বয়সে সৈনিকের চরিত্রে অভিনয়ের জন্যে দিন-রাত পরিশ্রম করছেন সলমান খান। বিশেষ করে, শুটিং শুরুর আগে নিজেকে ফিট রাখার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি।

রিপোর্ট অনুসারে, বর্তমানে সলমান ফিটনেসের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন। যাতে তিনি এই ভূমিকার জন্য তিনি একেবারে মানানসই হন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ছবির শুটিং শুরু হয়ে যাবে। প্রথমেই লেহের কঠিন ভূখণ্ডে শুটিং শুরু হবে, যা সলমানের উপর আরও চাপ তৈরি করবে। সলমানের একজন ব্যক্তিগত প্রশিক্ষক আছেন। যিনি তাঁকে ছবির জন্যে তার প্রস্তুতিতে সাহায্য করছেন। ছবির প্রস্তুতির জন্য, সলমান তাঁর অভ্যাসে অনেক পরিবর্তন এনেছেন। তিনি অ্যালকোহল পান করা বন্ধ করে দিয়েছেন। তার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণও কমিয়ে দিয়েছেন। ‘সিকান্দার’ ছবির পর সলমান স্বাস্থ্যের প্রতি খুব সতর্ক হয়েছেন। তিনি ওজন কমিয়ে আরও ফিট এবং স্লিম হতে চান।

ওজন তোলার ব্যায়াম ছাড়াও, সলমান জিমের একটি উচ্চচাপের চেম্বারে দৌড় এবং কার্ডিও করছেন, যাতে তার শরীর লেহের কঠিন ভূখণ্ডের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এমনিতেই সলমান কঠোর ডায়েট অনুসরণ করেন। তিনি জাঙ্ক ফুড এবং ফিজি ড্রিঙ্কস থেকে দূরে থাকেন। এছাড়াও তাঁর শরীরে একাধিক রোগ রয়েছে। তিনি দিন কয়েক আগে কপিল শর্মার শোতে জানিয়েছিলেন যে, তাঁর মস্তিষ্কে জটিল রোগ রয়েছে। যেটি গোটা শরীরে প্রভাব ফেলেছে। এছাড়াও দুর্ঘটনার কারণে তার পাঁজর ভেঙে গিয়েছে। ঠিকমতো চলাফেরা করতে পারেন না তিনি। তিনি ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ব্রেন অ্যানিউরিজমের মতো গুরুতর রোগেও ভুগছেন। তাই এই অবস্থাতেও কাজের প্রতিশ্রুতির জন্যে তাঁর কঠিন শরীরচর্চা সকলকে মুগ্ধ করেছে। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ