প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে স্থগিত ‘সিকান্দর’-এর টিজার মুক্তি

যেখানে জানানো হয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) ছবিটির টিজার স্থগিত করা হয়েছে। আজ ২৭ ডিসেম্বর সকাল ১১.০৭ টায় মুক্তি পাওয়ার কথা ছিল সিকান্দর-এর টিজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯২ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনমোহন সিংহ। মনমোহন সিংহের মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে সলমান খানের আসন্ন ছবি ‘সিকান্দার’-এর টিজার মুক্তি। ২৭ ডিসেম্বর সুপারস্টার সলমান খানের জন্মদিনেই ‘সিকান্দর’-এর টিজার মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। আজ ৫৯ বছরে পা দিলেন নায়ক সলমান খান। চলচ্চিত্র নির্মাতারা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যে, জন্মদিনেই ভক্তরা বিশেষ উপহার পাবেন সলমান খানের তরফে। ‘সিকান্দর’ এর টিজার রিলিজ হবে তাঁর জন্মদিনের দিন। ভক্তরাও খুব খুশি হয়েছিলেন খবরটি শুনে।

কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুর কারণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাই ‘সিকান্দার’-এর টিজারও শুক্রবার মুক্তি দেওয়া হচ্ছে না। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সিকান্দার’-এর টিম এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সকালে ‘সিকান্দার’ নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি আপডেট শেয়ার করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) ছবিটির টিজার স্থগিত করা হয়েছে। আজ ২৭ ডিসেম্বর সকাল ১১.০৭ টায় মুক্তি পাওয়ার কথা ছিল সিকান্দর-এর টিজার। কিন্তু পোস্টে ছবির টিজার পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নির্মাতারা নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন।

সিকান্দর-এর টিজারটি আগামিকাল তথা ২৮ ডিসেম্বর সকাল ১১.০৭ মিনিটে মুক্তি পাবে। ‘সিকান্দর’ ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদোস। আগামী বছরের ঈদে মুক্তি পাবে এই ছবিটি। ছবিতে রশ্মিকা মান্দান্নার সঙ্গে জুটি বাঁধছেন সলমান খান। এই ছবিতে কাজল আগরওয়ালকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা ডঃ মনমোহন সিং বৃহস্পতিবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ১৯৯১ সালে দেশে শুরু হওয়া অর্থনৈতিক উদারীকরণের স্থপতি ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!