‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

Share:

নিজস্ব প্রতিনিধি: Maatrubhumi: May War Rest in Peace সিনেমার চিত্রনাট্য বদলের জন্য চাপ দিয়েছিল কেন্দ্রীয় সরকার? সত্য়িটা জানালেন অভিনেতা সলমন খান। আজ, শুক্রবার মুম্বইতে Maatrubhumi: May War Rest in Peace সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গেই হাজির ছিলেন সলমন। সেখানেই অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, Maatrubhumi সিনেমার চিত্রনাট্য বদলের জন্য কেন্দ্রের তরফে কোনও চাপ এসেছিল কিনা। সেই প্রশ্নের উত্তের সলমন জানান, ‘নতুন করে চিত্রনাট্য লেখা হয়েছে, কেন্দ্র চাপ দিয়েছে, এইসব ভুল খবর। মিথ্যে প্রচার করা হয়েছে। আমরা কয়েকজন ভারতীয় জওয়ানদের নিয়ে সিনেমাটি বানিয়েছি। ওই জওয়ানদের জীবন, পরিবারের সংগ্রাম সবটা ফুটিয়ে তুলেছি। কোনও নেতিবাচক বিষয় দেখানো হয়নি। একজন জওয়ান ও তাঁর পরিবারের সংগ্রামের কথা বলবে আমাদের সিনেমা। কিন্তু বর্তমানে সমস্ত বিষয় নিয়েই নেতিবাচক প্রচার করা হয়। আমাদের সঙ্গেও তাই হয়েছে। কেন্দ্রের কোনও চাপ ছিল না।’

আরও পডুন: দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, অনেকে লিখেছেন, আমাদের সিনেমা চীনের বিরুদ্ধে। চীনকে ছোট করে দেখানো হচ্ছে বল, সরকার চিত্রনাট্য বদলাতে বলেছে। সবটাই ভুল, মিথ্যে খবর। আমরা কেবল ভারতীয় জওয়ানদের কথাই তুলে ধরেছি সিনেমাতে। দেখুন আমাদের জওয়ানদের কাছে দেশ আগে। সেই বিষয়টাও সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে।’ Maatrubhumi, যা শুরুতে ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) হিসেবে প্রচার করা হয়েছিল, তা মূলত পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুন মাসে ভারতীয় ও চীনা সেনার মাঝের সংঘর্ষ থেকে অনুপ্রাণিত। আগামী ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। সলমন ছাড়াও অভিনয় করেছেন, চিত্রাঙ্গদা সিংহ, মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, জেইন শ এবং অভিলাশ চৌধুরী।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ রতন

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক