‘কৃষ্ণসার হরিণ’ হত্যা নিয়ে সিনেমা, ‘কালা হিরণ’ নির্মাতাদের আইনি নোটিস সলমানের

ধারণা করা হচ্ছে, এই ছবিটি সলমান খানের ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার উপর ভিত্তি করে নির্মিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে বিতর্কিত চলচ্চিত্র ‘উদয়পুর ফাইলস’-এর প্রযোজক অমিত জানি তাঁর পরবর্তী ছবি ‘কালা হিরণ: দ্য ব্যাটেল অফ লিগ্যাসি’-এর ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই ছবিটি সলমান খানের ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার উপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমান খানের দীর্ঘদিনের দ্বন্দ্বের বিষয়টিও তুলে ধরা হবে বলেও আশা করা হচ্ছে। ছবির টিজারটি আগামী ২০ জুন রিলিজ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। তা নিয়েই তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি খোদ সলমান খানেরও। এবার ছবিটির মুক্তি স্থগিতের দাবি নিয়ে ‘কালা হিরণ’-নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন সলমানের আইনি দল।যেখানে ছবি-সম্পর্কিত পোস্টার এবং অন্যান্য প্রচারমূলক সামগ্রী অবিলম্বে সরিয়ে নিতে বলা হয়েছে।

নোটিসে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, দাবিগুলি পূরণ না করলে ‘কালা হিরণ’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও দর্জি কানহাইয়া লালের হত্যাকাণ্ড অবলম্বনে ‘উদয়পুর ফাইলস’ নির্মাণ করে যথেষ্ট বিতর্কের সম্মুখীন হয়েছিলেন প্রযোজক অমিত জানি। এবার সলমান খানের মামলাকে তাঁর আসন্ন সিনেমার কাহিনী বানালেন তিনি। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয়ের সময়ে সেখানকার দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সলমান খান। এই নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিবাদে জড়িত তিনি। শুধু তাই নয়, সলমানের উপর ক্ষুব্ধ বিষ্ণোই সম্প্রদায়। কারণ তাঁদের কাছে কৃষ্ণসার ভগবান তুল্য। তাই তাকে হত্যার বিষয়টি এখনও মেনে নিতে পারেনি তাঁরা।

এই নিয়ে লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং-ও অভিনেতার উপর নজর রাখছে। একাধিকবার সুপারস্টার ও তাঁর পরিবারকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। যে কারণে অভিনেতা এখন সবসময় নিরাপত্তায় মুড়ে থাকেন। তাই সেই নিয়ে ছবি বানালে নতুন করে আইনি বোঝা বাড়তে পারে সলমানের। সেই কারণেই অভিনেতার দল অমিত জানিকে আইনি নোটিস পাঠিয়েছে। সুতরাং ‘কালা হিরণ: দ্য ব্যাটেল ফর লিগ্যাসি’-র ভবিষ্যৎ এখন অনিশ্চিত। প্রকল্পটি পরিচালনা করেছেন ভারত এস শ্রীনাত। নির্মাতারা এই ছবির বিষয়ে জানিয়ে ছিলেন, চলচ্চিত্রটি বাস্তব জীবনের আইনি লড়াই এবং অ্যাকশন-নির্ভর ঘটনা থেকে অনুপ্রাণিত। যা সাসপেন্সপূর্ণ অ্যাকশন ড্রামার। অন্যদিকে আইনি নোটিসের প্রতিক্রিয়ায় প্রযোজক অমিত জানি দাবি করেছেন, এই পদক্ষেপ নিয়ে ছবির নির্মাতাদের ভয় দেখানোর চেষ্টা করছেন সলমান। তাঁর তারকাখ্যাতির প্রভাব খাটিয়ে লোকজনকে পিছু হটতে চাপ দেওয়ার জন্যই এই নোটিস পাঠানো হয়েছে। তবে এই নিয়ে সলমান বা তাঁর আইনি দল এখনও কিছু জানায় নি।

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

আইফেল টাওয়ারে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক ভারতীয় মহিলাদের, ভাইরাল ভিডিও

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ