অমিতাভ ‘যুগ’ অতীত, ‘KBC 17’-র সঞ্চালক হচ্ছেন সলমন? গুজবে মুখ খুললেন মেগাস্টার

সলমান নয়, কৌন বনেগা ক্রোড়পতির পরবর্তী সিজনে সঞ্চালক হয়ে ফিরছেন অমিতাভ বচ্চনই। ইতিমধ্যেই শোয়ের শুটিং করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’, শুরু থেকেই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। গতবছর পর্যন্ত তিনিই এই দায়িত্বে ছিলেন। তাঁর সঞ্চালনার কারণেই শোয়ের জনপ্রিয়তা দেশ ছেড়ে বিদেশে দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু অমিতাভের এখন ৮২ বছর বয়স, তাই আদৌ কতদিন এই শোয়ের দায়িত্ব সামলাতে পারবেন তিনি, সেটাই এখন চিন্তা ভক্তদের। যদিও প্রতিবারই গুঞ্জন ওঠে যে, মেগাস্টার আর শোয়ের সঞ্চালনা করছেন না। এবার যেমন গুঞ্জন উঠেছিল যে, এবার কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করবেন সলমান খান। একই সঙ্গে তিনি বিগবসেরও সঞ্চালনা করবেন। কিন্তু অমিতাভের পজিশনে সলমানকে একেবারেই গ্রহণ করতে পারছিলেন না দর্শকরা। অবশেষে এই জল্পনার অবসান।

সলমান নয়, কৌন বনেগা ক্রোড়পতির পরবর্তী সিজনে সঞ্চালক হয়ে ফিরছেন অমিতাভ বচ্চনই। ইতিমধ্যেই শোয়ের শুটিং করেছেন তিনি। বুধবার (৯ জুলাই), অভিনেতা তাঁর অফিসিয়াল ব্লগে পর্দার পিছনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। এর থেকেই স্পষ্ট যে, সুপারস্টার সালমান খানকে তাঁর জায়গায় উপস্থাপক হিসেবে প্রতিস্থাপন করার গুজবও উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। ২০২৫ সালের মে মাস থেকে গুজব উঠছে যে, সলমান বিগ বি কেবিসি ১৭-এর উপস্থাপক হিসেবে প্রতিস্থাপন করবেন। কিন্তু এই গুঞ্জন পুরোটাই ভুয়ো। এদিন কৌন বনেগা ক্রোড়পতির BTS-এর ছবি গুলি পোস্ট করে বিগ বি লিখেছেন, “শুরু করে দিয়েছি কাজ। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মানুষের কাছাকাছি আসার।”

অমিতাভ বচ্চন ২৪ বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। শোয়ের প্রথম সিজনের জন্য (২০০০) তাঁকে প্রতি পর্বের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। গত সিজনের KBC 16-এর জন্য, অভিনেতাকে প্রতি পর্বের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল, যা পূর্ববর্তী সিজনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।তবে KBC-এর নির্মাতারা এখনও অনুষ্ঠানের প্রিমিয়ারের তারিখ ঘোষণা করেননি। এদিকে, কাজের ক্ষেত্রে, বিগ বি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। তাঁকে পরবর্তী তে সেকশন ৮৪-এ দেখা যাবে, যেখানে তার সঙ্গে নিমরত কৌর, ডায়না পেন্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা অভিনয় করছেন। এছাড়াও তাঁর হাতে ব্রহ্মাস্ত্র এবং কল্কি ২৮৯৮ এডি-র দ্বিতীয় কিস্তিও রয়েছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে