‘বন্ধুদের সাহায্যের জন্যে ভুল স্ক্রিপ্ট বেছে নেয় সলমান’, ‘সিকন্দর’ ব্যর্থতা নিয়ে শেহজাদ খান

হ্যাঁ, সাম্প্রতিক সময়ে সলমানের ছবিগুলি সফল হয়নি। কিন্তু সালমান খানকে কখনই শেষ করা যাবে না। যতক্ষণ না ঈশ্বর তাকে ডাকেন, ততক্ষণ সে চলতেই থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার সলমান খান, কেবল অভিনয় নয়, তাঁর দয়ালু স্বভাবেও মুগ্ধ ভক্তরা। তবে আজকাল তাঁর সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। একদিকে লরেন্স বিষ্ণোইয়ের থেকে মৃত্যুহুমকি, অন্যদিকে ‘সিকন্দর’ এর বক্সঅফিস ব্যর্থতা। পর্যাপ্ত কাহিনীর অভাব, অভিনয়, দুর্বল অ্যাকশন-সহ একাধিক কারণে ছবিটি অনলাইনে সমালোচনার শিকার হয়েছিল। তবে এই ট্রোলিং কখনই সুপারস্টারকে থামাতে পারবে না। তিনি সবসময়েই ভাল কাজ করে যাবেন, যতদিন না ‘ঈশ্বর তাঁকে ডাকছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন প্রবীণ অভিনেতা শেহজাদ খান। যিনি সলমান খানের ঘনিষ্ঠ বন্ধুও বটে। সাক্ষাৎকারে সলমান খানের ব্যর্থতা নিয়ে তিনি একাধিক কথা বলেছেন।

বন্ধুর প্রতি আস্থা রেখে এক সাক্ষাৎকারে শেহজাদ খান বলেছেন, “হ্যাঁ, সাম্প্রতিক সময়ে সলমানের ছবিগুলি সফল হয়নি। কিন্তু সালমান খানকে কখনই শেষ করা যাবে না। যতক্ষণ না ঈশ্বর তাকে ডাকেন, ততক্ষণ সে চলতেই থাকবে। সলমান খানের বিকল্প আর কেউ নেই। তিনি সবসময় ‘জীবিত’ আছেন এবং থাকবেন। আমি জানি, তাঁর আসন্ন ছবিগুলি ‘সুপার-ডুপার হিট’ হবে। দয়া করে, সুপারস্টারের বিরুদ্ধে কোনও প্রতিবেদনকে ‘গুরুত্ব’ দেবেন না। আমি জানি, তাঁর সমস্ত স্ক্রিপ্ট ভুল হয় কারণ সে তার বন্ধুদের আপন করে নেওয়ার চেষ্টা করে, যাদের কাছে কোনও কাজ নেই। আমি নাম নেব না, কিন্তু সিকন্দরেও তিনি একজন অভিনেতাকে ব্রেক দিয়েছিলেন। সেই ব্যক্তির কোনও কাজ ছিল না, তখনত সলমান তাঁকে বলে, ‘সিকান্দার করো।’ সে তো এমনই। সে নিঃস্বার্থভাবে সাহায্য করে। সে আনুগত্য আশা করে না। সে বিশ্বাস করে যে ঈশ্বরই দাতা। সে কখনও স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কিছু করেনি।’

এরপর তিনি সলমান খানের উদারতা প্রসঙ্গে বলেন, তিনি প্রায়শই কোনও বাধ্যবাধকতা ছাড়াই সংগ্রামরত অভিনেতাদের সুযোগ প্রদান করেন। কোনও প্রকল্প পরিকল্পনা ছাড়া এগোন না। গরীব দুঃখীদেরও তিনি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন। ভবিষ্যৎতে পোষা প্রাণীদের জন্য একটি বড় হাসপাতাল খোলার পরিকল্পনা করছেন সলমান। এছাড়াও তিনি এমন একটি হাসপাতাল তৈরি করতে চান যেখানে ক্যান্সার এবং হৃদরোগের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। কাজের দিকে, অভিনেতার হাতে এখন দুটি ছবি রয়েছে। সঞ্জয় দত্তের সঙ্গে একটি অ্যাকশন ছবিতে পুনরায় জুটি বাঁধবেন। এছাড়াও, তার হাতে সাজিদ নাদিয়াদওয়ালার ‘কিক ২’ রয়েছে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল