চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ! এবার নিজের নতুন পরিবারের সঙ্গে আলাপ করালেন সামান্থা

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকারা শুধু অভিনয়ের সঙ্গেই আটকে নেই, একটু বেশি অভিজ্ঞতা হলেই নিমেষেই কেউ খুলে ফেলছেন প্রোডাকশন হাউস, আবার কেউ খুলে ফেলছেন কোনো বিউটি ব্র্যান্ড। এছাড়াও কেউ পোশাক ব্র্যান্ড, আবার কেউ গোটা রেস্তোরাঁ খুলে ফেলছেন। অভিনয়ের পাশাপাশি এরকম একাধিক ব্যবসা রয়েছে তারকাদের। কৃতি স্যানন থেকে শুরু করে বিরাট কোহলি, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শাহরুখ খান, আমির খান, অজয় দেবগন-সহ একাধিক তারকারা একগুচ্ছ ব্যবসার মালিক।

এবার সেই তালিকায় নাম লেখালেন দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মাস কয়েক আগেই নিজের বিউটি ব্র্যান্ড খুলেছেন দক্ষিণের আরেক লেডি সুপারস্টার নয়নতারা। এবার তাঁর সঙ্গে যোগ দিলেন সামান্থা। তবে তিনি বিউটি ব্র্যান্ড নয়, আস্তো একটি প্রোডাকশন হাউস খুলে ফেলেছেন। নাম রেখেছেন ত্রলালা মুভিং পিকচার্স। তিনি ১০ ডিসেম্বর এই বিষয়ে ঘোষণা করেছেন। তবে তিনি এখনও প্রযোজক হিসাবে তাঁর প্রথম প্রকল্প ঘোষণা করেননি। এদিন অভিনেত্রী তাঁর প্রোডাকশন হাউসের একটি টাইটেল অ্যানিমেশনের ভিডিও শেয়ার করে তাঁর নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। ঘোষণার পরপরই, তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা এবং তার ভক্তরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কাজের ফ্রন্টে, সামান্থাকে শেষ দেখা গিয়েছিল বিজয় দেবেরকোন্ডার ‘কুশি’-তে।

বর্তমানে তিনি দেশ-বিদেশে ভ্রমণ করতেই ব্যস্ত। এবং অভিনয় থেকে আংশিক বিরতি নিয়ে নিজের বিরল রোগের চিকিৎসা করছেন। অভিনেত্রী গতবছর অক্টোবরে তাঁর মাযোসাইটিসিস বিরল রোগের কথা প্রথম ঘোষণা করেছিলেন। সামান্থা সম্প্রতি এমটিভি হাস্টলে উপস্থিত ছিলেন এবং সেখানে বাচ্চাদের সঙ্গে দারুণ সময় কাটান। অনুষ্ঠানের ভিডিওগুলি ভাইরাল হয়েছিল। তিনি বর্তমানে কাজ থেকে বিরতিতে আছেন।১০ ডিসেম্বর, সামান্থা তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করে লেখেন, “আমার প্রোডাকশন হাউস, ত্রলালা মুভিং পিকচার্স ঘোষণা করতে পেরে খুবই উচ্ছ্বসিত! ত্রলালা মুভিং পিকচার্সের লক্ষ্য হল নতুন যুগের অভিব্যক্তি এবং চিন্তার বিষয়বস্তুর প্রতিনিধি তৈরি করা। একটি লালন-পালন করার জায়গা যা আমাদের সামাজিক কাঠামোর শক্তি এবং জটিলতার সঙ্গে কথা বলে এবং গল্পগুলিকে আমন্ত্রণ ও উৎসাহিত করে৷ এবং চলচ্চিত্র নির্মাতাদের গল্প বলার জন্য একটি প্ল্যাটফর্ম যা অর্থপূর্ণ, প্রামাণিক এবং সর্বজনীন।”

ঘোষণার পরপরই, ‘যশোদা’ অভিনেত্রীর বন্ধু নন্দিনী রেড্ডি, পার্বতী, অনুপমা পরমেশ্বরন এবং আরও অনেকে তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। সামান্থা রুথ প্রভুকে শেষবার ‘কুশি’-তে দেখা গিয়েছিল, যেটি ২০২৩ সালের অন্যতম হিট ছবি ছিল। অভিনেত্রী তার আসন্ন শো ‘সিটাডেল: ইন্ডিয়া’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন, যা আমাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে। স্পাই থ্রিলার, এছাড়াও বরুণ ধাওয়ান অভিনীত, রাজ এবং ডিকে পরিচালিত।

 

 

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ