সুস্থ হয়ে উঠছেন সামান্থা, শুরু করলেন ‘শকুন্তলম’-এর ডাবিং

এদিন অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, "শিল্প আমার সমস্ত উন্মাদনা, দুঃখ এবং বিশ্বের স্বত্ব হারানোর নিরাময়।"

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই অভিনেত্রী সামান্থা প্রভুকে নিয়ে জোর চর্চা চলছে সংবাদমাধ্যমে। কেননা মাস কয়েক আগেই অভিনেত্রী নিজেই প্রকাশ করেছিলেন যে, তিনি বিরল রোগে আক্রান্ত। এমনকী এরপরেই একাধিক গুজব ওঠে যে, অভিনেত্রী বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। এমনকী তিনি এতটাই অসুস্থ যে, আসন্ন সব ছবির কাজ তিনি বাতিল করেছেন। কিন্তু সবটাই গুজব প্রমাণিত করে ইতিমধ্যেই দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তাঁর আসন্ন ছবি ‘শকুন্তলম’-এর ডাবিং শুরু করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শকুন্তলম৷ গতবছরেই ছবির প্রথম পোস্টার শেয়ার করা হয়েছিল। যশোদার পর এটাই হবে সামান্থার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।

শকুন্তলম পরিচালক গুণশেখর রচিত একটি রোমান্টিক সিনেমা। ইতিমধ্যেই অভিনেত্রী মায়োসাইটিস থেকে সেরে উঠছেন ধীরে ধীরে। সামান্থাকে শীঘ্রই দেখা যাবে শকুন্তলমে। ছবিতে সামান্থাকে নতুন অবতারে দেখা যাবে। বৃহস্পতিবার অভিনেত্রী নিজেই জানালেন যে, ইতিমধ্যেই তিনি তাঁর ছবির ডাবিং শুরু করেছেন। এবং জীবনের মূল স্রোতে ফিরছেন। এদিন অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, “শিল্প আমার সমস্ত উন্মাদনা, দুঃখ এবং বিশ্বের স্বত্ব হারানোর নিরাময়।” এদিকে অভিনেত্রী বিরল রোগে আক্রান্ত হওয়ার পরেই বন্ধ করে দিয়েছিলেন বিজয় দেবেরকোন্ডার সঙ্গে কুশি ছবির শ্যুটিংও। এমনকী বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গেও তাঁর একটি ছবি শ্যুটিং করার কথা ছিল। তাও ইতিমধ্যেই স্থগিত রয়েছে।

শকুন্তলাম সম্পর্কে

শকুন্তলম একটি পৌরাণিক নাটক। ছবিটি কালিদাসের নাটক শকুন্তলা অবলম্বনে নির্মিত। ছবিতে শকুন্তলার ভূমিকায় থাকবেন সামান্থা এবং দেব মোহনকে রাজা দুষ্যন্তের ভূমিকায় দেখা যাবে। পার্শ্ব চরিত্রে দেখা যাবে মোহন বাবু, গৌতমী, অদিতি বালান এবং অনন্যা নাগাল্লাকে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে