ইন্সটাগ্রামে নাগাকে আনফলো করলেন সামান্থা

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাগাকে আনফলো করলেন সামান্থা। এর আগে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নাগা ও তাঁর একসঙ্গে তোলা ছবিগুলি সরিয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্থা ও নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদ, সম্পর্কে ফাটল ইত্যাদি জল্পনায় এবার সিলমোহর যেন আরও জোরালো হল। এবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাগাকে আনফলো করলেন সামান্থা। এর আগে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নাগা ও তাঁর একসঙ্গে তোলা ছবিগুলি সরিয়ে দিয়েছিলেন সামান্থা। এবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আনফলো করলেন নাগাকে। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে ৪০০ জনকে ফলো করেন কিন্তু তাঁদের মধ্যে নেই নাগা গত বছরেই নিজেদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন সামান্থা ও নাগা দুজনেই। 

২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা ও নাগা চৈতন্য। একসঙ্গে বহু ছবিতে তাঁরা কাজ করেছেন চুটিয়ে। দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কে আস্তে আস্তে ইতি টানলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজের নাম থেকে আক্কিনেনি পদবী বাদ দেওয়া ও নিজের নাম পরিবর্তন করে ফেলেন সামান্থা। আর তারপর থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়। যদিও ব্যাক্তিগত জীবনের সব সমস্যাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে কাজেই মন দিতে চান সামান্থা। আগামী দিনে বেশ অনেকগুলি প্রজেক্টে তাঁর কাজ করার কথা রয়েছে। আগামী দিনে দর্শক যে তাঁকে আরও অন্যান্য ছবিতে নতুন নতুন ভূমিকায় আবিষ্কার করতে চলেছেন তা বলাই বাহুল্য।  

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬