‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

'কুমকুম ভাগ্য'-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে আকস্মিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে আকস্মিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। গত ১৪ জুন মুম্বইয়ে নিজের বাসভবনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সঞ্চিতা। অভিনেত্রীর মৃত্যুর পেছনে টেলিভিশনের কর্মসংস্কৃতিকে দায়ী করছে তাঁর সহকর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন কাজের পেছনে দৌড়েও কাজ পাচ্ছিলেন না তিনি। ইন্ডাস্ট্রিতে নানা রকম মানসিক চাপের শিকার হচ্ছিলেন, হতাশাগ্রস্ত হয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। এবার অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি দিল AICWA।

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে AICWA-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত উল্লেখ করেছেন যে, ‘সঞ্চিতার মৃত্যুকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। সেটি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার জন্যে সিট (তদন্তের জন্যে একটি বিশেষ দল) গঠনের অনুরোধ করা হচ্ছে। গত কয়েক বছরে ভারতীয় বিনোদন জগতে বেশ কয়েকটি মৃত্যু এবং কথিত আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা জনমনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। প্রতিটি জীবনই মূল্যবান, প্রতিটি পরিবারেরই ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সঞ্চিতা উগালের মৃত্যুর সঠিক কারণ জানা দরকার। তাঁর পরিবারকে ন্যায় বিচার পাঠিয়ে দেওয়া দরকার। তাই সঞ্চিতার মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।’

সঞ্চিতার সোশ্যাল মিডিয়া কার্যকলাপ খতিয়ে দেখারও অনুরোধ করা হয়েছে। অভিনেত্রী মৃত্যুর কয়েক ঘণ্টা আগে একটি ইনস্টাগ্রাম স্টোরির শেয়ার করেছিলেন। সেটি উল্লেখ করে AICWA সভাপতি বলেছেন, ‘মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সঞ্চিতা ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ডাপলি ওয়ালে ডাপলি বাজা’ গানটি সম্বলিত একটি ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওটি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা উচিত।’ ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয়ের জন্যে বেশি পরিচিতি পেয়েছিলেন সঞ্চিতা। পাশাপাশি ভিকি কৌশলের ‘ছাভা’ ছবিতেও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা সোশ্যাল মিডিয়া।

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী