সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

মাত্র ৩০ বছর বয়সে সঞ্চিতার মৃত্যু তাঁর ভক্তদেরও বিধ্বস্ত করেছে। স্বাভাবিকভাবেই মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছে অভিনেত্রীর বাবা-মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুম্বইয়ের টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালে। যিনি ‘কুমকুম ভাগ্য’, ‘দিলওয়ালে দুলহা লে জায়েগি’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, ভিকি কৌশলের ‘ছাভা’ তেও তারাবাঈ-এর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এমন একটি অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গোটা চলচ্চিত্র জগৎ থমকে গিয়েছে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

অভিনেত্রীর সহকর্মীদের অভিযোগ, ইন্ডাস্ট্রির অত্যধিক চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন সঞ্চিতা উগালে। অনেকদিন ধরে কাজ খুঁজছিলেন, সিনিয়রদের দ্বারা অপমান তাঁকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তাই তাঁকে কখনই একলা রাখতেন না তাঁর বাবা-মা। কিন্তু ঘটনার দিন মাত্র ৩০ মিনিট ছিলেন না তাঁর বাবা। সেটুকু সময়ের মধ্যেই আত্মহত্যা করেন সঞ্চিতা। আর মৃত্যুর জন্যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন তথা ১৪ জুনকেই বেছে নিয়েছিলেন তিনি। এই নিয়ে হতবাক হয়ে গিয়েছেন তাঁর সহকর্মীরা। মাত্র ৩০ বছর বয়সে সঞ্চিতার মৃত্যু তাঁর ভক্তদেরও বিধ্বস্ত করেছে। স্বাভাবিকভাবেই মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছে অভিনেত্রীর বাবা-মা। অঝোরে কান্না করছেন অভিনেত্রীর মা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের রীতিমতো কাঁদিয়ে দিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আত্মহত্যার পর অভিনেত্রীর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে তাঁর মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। মেয়ের মরদেহ আঁকড়ে ধরে কাঁদতে থাকেন। মেয়ের মৃতদেহ দেখে তিনি জ্ঞান হারান। মেয়েকে বারবার জাগানোর চেষ্টা করেন। তিনি এখনও মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না। তাঁর ধারণা হয়তো আবারও কথা বলতে শুরু করবে তাঁর মেয়ে। পরিবারের বাকি সদস্যরাও কাঁদছেন আর তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। মায়ের সামনে সন্তানের মৃত্যু, সত্যিই স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যায়না। এই যন্ত্রণা হয়তো পৃথিবীর সবথেকে কঠিন যন্ত্রণা। সঞ্চিতার মায়ের অবস্থা দেখে সকলের আবেগঘন হয়ে গিয়েছে। সঞ্চিতার বাবাও তাঁর মেয়ের মৃত্যুর জন্যে ইন্ডাস্ট্রির প্রেসার, কাজের অভাবকে দায়ী করেছে।

সকাল থেকেই বৃষ্টি শুরু, বাড়ছে নিম্নচাপের দাপট! কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা