সন্তান জন্মের পর আমাকে কুরআন, গীতা পাঠিয়েছিল সঞ্জু: আমিশা প্যাটেল

প্রথম সন্তানের সময় তিনি সঞ্জয় এবং মান্যতার জন্যে বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন। আমিশার কথায়, 'মান্যতার যমজ সন্তান জন্ম দেওয়ার আগে আমি সঞ্জুর জন্যে বেবি শাওয়ারের আয়োজন করেছিলাম

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সকল তারকাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বর্তমান। পেশাগত প্রতিশ্রুতি ছাড়াও ব্যক্তিগত জীবনে ও একে অপরের খোঁজ খবর রাখেন তাঁরা। নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন, তারকাদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেও অন্য তারকারা অংশ নেন। তেমনি আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যে পেশাগত ছাড়াও ব্যক্তিগত জীবনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমিশা সবসময়ই সঞ্জয়কে একজন প্রতিরক্ষামূলক ব্যক্তি বলে মনে করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমিশা প্যাটেল হৃতিক রোশন, সানি দেওল, সলমান খান, সঞ্জয় দত্তের মতো একাধিক সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের বিষয়ে কথা বলেছেন।

তিনি আরও জানিয়েছেন, প্রথম সন্তানের সময় তিনি সঞ্জয় এবং মান্যতার জন্যে বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন। আমিশার কথায়, ‘মান্যতার যমজ সন্তান জন্ম দেওয়ার আগে আমি সঞ্জুর জন্যে বেবি শাওয়ারের আয়োজন করেছিলাম। আমি তখনও জানতাম না যে, মান্যতা একটি কন্যা এবং একটি পুত্র সন্তানের জন্ম দেবেন। সেই আয়োজনে সঞ্জুর দুই বোনও উপস্থিত হয়েছিলেন।’ এরপর আমিশা বলেন, সঞ্জয় দত্ত তাঁর সন্তানদের জন্মের পর অতিথিদের জন্য বিশেষ উপহারের পাঠিয়েছিলেন। তিনি বলেন, “শাহরান এবং ইকরার মা মুসলিম, বাবা সঞ্জু হিন্দু। তাই সন্তানদের জন্মের পর তারা আমাদের গীতা এবং কুরআনের একটি কপি উপহার দিয়েছিলেন। এটি খুবই দারুণ বিষয় ছিল। দুটিই উভয় ধর্মের ধর্মগ্রন্থ। তাঁরা ছেলেকে সাম্প্রদায়িকতা ভেদে মানুষ করছেন না। এ জিনিসটা সঞ্জয়ের উপরে আমার শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছিল।”

এরপর আমিশা তাঁর সহকর্মীদের সম্পর্ক বলেন, “আমি আমার চারপাশে সব ধরণের সম্পর্ক দেখেছি। আমি সঞ্জুর মতো সুরেলা সম্পর্ক দেখেছি, হৃতিকের মতো কেউ আছেন, যার বিবাহবিচ্ছেদ হয়েছে, কিন্তু তারা (হৃতিক এবং সুজান) সুন্দরভাবে সহ-অভিভাবকত্ব করছেন, এবং তারা এখন সেরা বন্ধু। সত্যি বলতে, সলমানকে আমি বিয়ে করতে দেখতে চাই না; সে যেমন আছে তেমনই কুল।” আমিশাকে শেষ দেখা গিয়েছিল গদর ২ (২০২৩) ছবিতে, যা সেই বছরের অন্যতম ব্লকবাস্টার ছবি হিসেবে আবির্ভূত হয়।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল