দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাশ্বত চট্টোপাধ্যায় এবার ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে

নিজস্ব প্রতিনিধি: বাংলা সিনেমার হাসির জনক ছিলেন ভানু বন্দ্যোপাধ‌্যায়। যার পরিতৃপ্ত হাস্য রসনায় মানুষকে চরম আকর্ষণ করে তোলে আজও। আজ ২৬ আগস্ট ভানু বন্দোপাধ্যায়ের ১০১ তম জন্মবার্ষিকী। তাঁর নাম শুনলেই বাঙালির মনে-প্রাণে ভেসে ওঠে, ‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘ভানু গোয়েন্দা জহর এ‌্যাসিস্ট‌্যান্ট’, ‘পার্সোনাল এ‌্যাসিস্ট‌্যান্ট’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘ভানু পেল লটারি’-র মতো একাধিক বাঙালির নস্ট্যালজিক ছবিগুলি। অভিনেতা ভানু বন্দ্যোপাধ‌্যায়ের স্মৃতি কিন্তু এখনও বাঙালি দর্শকের মনে উজ্জ্বল। তাইতো এদিন ভানু বন্দ্যোপাধ‌্যায়ের স্মৃতি আরো মানুষের মনে জীবন্ত রাখতে পরিচালক সায়ন্তন ঘোষাল নতুন চমক দিলেন। আর এই চমকের জন্যে ভানু বন্দোপাধ্যায়ের জন্মদিনের থেকে ভাল দিন আর কী হয় নাকি!

পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন চমকে রয়েছে আরও একটি চমক। যাঁকে বলে একেবারে ডবল চমক। সায়ন্তনের পরবর্তী ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’।হ্যাঁ, ভানু বন্দোপাধ্যায়ের একটি জনপ্রিয় সিনেমা ছিল ‘যমালয়ে জীবন্ত মানুষ’। তারই অনুরূপ কাহিনী নিয়ে আসছে এবার, ‘যমালয়ে জীবন্ত ভানু’। আর এই বিশেষ দিনে ভানু-বেশে ধরা দিলেন কে জানেন? হ্যাঁ, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ভানু চরিত্র ফুটিয়ে তুলতে তাঁর থেকে বিকল্প বোধহয় আর কেউ নেই। ইতিমধ্যেই ছবি নিয়ে নানারকম পরীক্ষা-নীরিক্ষা শুরু হয়ে গিয়েছে পরিচালকের। এর আগে ‘স্বস্তিক সংকেত’, ‘ইন্দু’র মতো নানা সিনেমা-সিরিজ বাঙালি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক। এবার ভানু ব্যানার্জিকে নতুনভাবে ফিরিয়ে আনছেন পরিচালক।

পরিচালক সায়ন্তন কথায়, ‘শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়, বাংলার রূপলি পর্দার জগতে এক অবিস্মরণীয় নাম। যুগের সঙ্গে সব কিছু পাল্টালেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা আজও আগের মতোই উজ্জ্বল। ১০১ তম জন্ম বার্ষিকীতে তাঁকে আমারা শ্রদ্ধার্ঘ জানাব এমন একটি গল্প দিয়ে যাতে তাঁর অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি তো থাকবেই সঙ্গে সঙ্গে সম সাময়িককালের কিংবদন্তী অভিনেতাদের স্মৃতি ও রঙিন হয়ে উঠবে বাঙালির হৃদয়ে। তাই গল্পের নাম যমালয়ে জীবন্ত ভানু।’ ছবিতে মলাটরোলে পাওয়া যাবে শাশ্বত চট্টোপাধ‌্যায়কে। ছবির চিত্রনাট‌্য ও সংলাপ লিখেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ‌্যায়। মেকআপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুণ্ডু।

Published by:

Share Link:

More Releted News:

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ