বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট শাশ্বত চট্টোপাধ্যায়ের

নেপোটিজমই যদি ফিল্মি ক্যারিয়ারের এক মাত্র কারণ হত তাহলে ইন্ডাস্ট্রিতে এতদিন টিকতাম না। বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট শাশ্বতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট শাশ্বতর। আজ প্রয়াত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন ছেলে শাশ্বত। নিজের জীবনের বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মাধ্যমে বাবাকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা। গত বছর অরণ্যের দিনরাত্রি ছবির সেটে তলা একটি সাদাকালো ছবি শেয়ার করে শাশ্বত লিখেছিলেন  ‘নিশ্চয়ই জমিয়ে আড্ডা হচ্ছে আজকে জন্মদিনে’। সঙ্গে আরও লিখেছিলেন ‘আমার আজও মনে পড়ে বাপির যখনই মন খারাপ হত, বাপি তখন ‘অটোবায়োগ্রাফি অব চার্লি চ্যাপলিন পড়তেন।’  শুধু তাই নয় পিতৃদিবসেও আগে ঘন পোস্ট করে ভাল বাবা হওয়ার অঙ্গীকার করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এদিন বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্মদিনে  দুটি সাদাকালো ছবি ইন্সটায় পোস্ট করে শাশ্বত চট্টোপাধ্যায় লিখেছেন ‘শুভ জন্মদিন… My father…’।

 

View this post on Instagram

A post shared by Saswata Chatterjee (@saswatachatterjeeofficial)

সারা বিনোদন জগত যখন নেপোটিজম নিয়ে সরব হয়েছিল তখন এপ্রসঙ্গে তার সাফ জবাব ছিল নেপোটিজমই যদি তাঁর ফিল্মি ক্যারিয়ারের এক মাত্র কারণ হত তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে এতদিন টিকতেন না। কারণ অভিনয় জানাটাও দরকার হয়। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের শুরু হয়েছিল জোছন দস্তিদারের কাছে হাতেখড়ির মাধ্যমে।  তবে হ্যাঁ বাবার সান্নিধ্য যে শাশ্বত একেবারে পাননি এমনটা নয়। অভিনয় জীবনের অনেক খুঁটিনাটি জেনেছেন ‘অপু’ বাবার কাছ থেকে। 

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু