বরানগরের অলিগলিতে প্রচারে ঝড় তুললেন সায়ন্তিকা, বিরোধীদের কী বার্তা দিলেন?

২০২১ সালে বিধানসভা নির্বাচনে বরানগর থেকে ৩৫ হাজার ভোটে জিতেছিলেন তাপস রায়। কিন্তু ২০২৪ সালে হঠাৎই মুড বদলে বিধায়কের পদ ছেড়ে বিজেপিতে চলে যান তিনি। সেই জায়গায় উপ নির্বাচনে সায়ন্তিকাকে তারকা মুখ করে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোট দামামা বেজে গিয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বাংলায় দু দফায় ভোট অনুষ্ঠিত হবে। সেই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বিজেপি, সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। গতকাল সাংবাদিক বৈঠক করে সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তালিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ছাব্বিশের প্রার্থী তালিকায় তেমন চমক নেই। পুরোনোদের উপরেই ভরসা রেখেছে রাজ্যের শাসকদল। শুধু ৭৪ জন বিধায়ককে বাদ দেওয়া হয়েছে এবং ১৫ জনের আসন বদল করা হয়েছে। প্রার্থী তালিকায় তারকা মুখে রয়েছেন বরানগর থেকে সায়ন্তিকা বন্দোপাধ্যায়, সোনারপুর দক্ষিণ থেকে লাভলী মৈত্র, করিমপুর থেকে সোহম চক্রবর্তী, মানিকতলা থেকে শ্রেয়া পাণ্ডে এবং রাজারহাট গোপালপুর থেকে অদিতি মুন্সী। যাই হোক, টিকিট হাতে পেয়েই বুধবার (১৮ মার্চ) সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। প্রার্থীরা পুজো দিয়ে জনসংযোগে নেমেছেন তাঁরা। যে কোনও রাজনৈতিক দলের কাছে তারকারা বাড়তি গুরুত্ব পায়। যেহেতু অভিনয়ের মাধ্যমে তারকারা সাধারণ মানুষের অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারেন, তাই তারকারাই ভোট প্রচারে তুরূপের তাস হয়ে ওঠেন রাজনৈতিক দলগুলির।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে বরানগর থেকে ৩৫ হাজার ভোটে জিতেছিলেন তাপস রায়। কিন্তু ২০২৪ সালে হঠাৎই মুড বদলে বিধায়কের পদ ছেড়ে বিজেপিতে চলে যান তিনি। সেই জায়গায় উপ নির্বাচনে সায়ন্তিকাকে তারকা মুখ করে তৃণমূল। এবং তিনি আট হাজারের কিছু বেশি ভোটে জিতে বরানগরের তৃণমূল বিধায়ক হন। দেড় বছর বরানগরের বিধায়ক পদে থাকার পর আবারও তিনি একই জায়গা থেকে ভোটে লড়তে চলেছেন। রাজনীতিতে প্রবেশের আগে থেকে সায়ন্তিকা পুরোদস্তুর টলিউড অভিনেত্রী ছিলেন। নায়িকার চরিত্রে একাধিক ব্লকবাস্টার ছবি আছে তাঁর ঝুলিতে। অবশ্য এখন পুরোপুরি রাজনীতিতেই মনোযোগ দিয়েছেন তিনি। বরানগর সায়ন্তিকার প্রতিপক্ষ হয়েছেন বিজেপির সজল ঘোষ। টিকিট হাতে পেয়েই বুধবার বিকেল থেকে ভোট প্রচারে নেমেছেন অভিনেত্রী। পরনে সাদা কাপড়, গোলাপি ব্লাউজ পরে একেবারে জনপ্রতিনিধি হয়ে বরাহনগরের পথেঘাটে ভোট প্রচারে নামলেন তিনি। অভিনেত্রী হলেও এখন তিনি জনপ্রতিনিধি। তাই ভোট প্রচারে তাঁর আচরণে কোনও তারকা সুলভ ছিলনা।

দেড় বছর ধরে তিনি বরানগরের বাসিন্দাদের উন্নতির জন্যে কাজ করছেন। তাই এবারের ভোটে জিতবেন তিনি, আত্মবিশ্বাসী। এদিন সন্ধ্যায় বরানগর নিজের বিধানসভা কেন্দ্রের অলি-গলিতে ঘুরে ভোট প্রচার করলেন সায়ন্তিকা। হাতে মাইক্রোফোন নিয়ে বাজারে থাকা সমস্ত দোকানপাঠ ও জনসাধারণের উদ্দেশ্যে তিনি বললেন, ‘এখনও ৫ বছর কাজ করতে চাই। সবার কাছে অনুরোধ আপনারা আমাকে আশীর্বাদ করুন। আপনাদের কাছে একজন বিধায়িকা হিসেবে নয়, বরং একজন তৃণমূল মনোনীত জনপ্রতিনিধি হিসেবে এসেছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন।’ পাশাপাশি রাস্তায় থাকা বৃদ্ধা মানুষদের সঙ্গেও তিনি মাইক নামিয়ে কথা বললেন। তাঁকে ঘিরে ছিলেন তাঁর দলের প্রতিনিধিরা। এদিকে আজ সকাল থেকেই ভোট প্রচারে নেমেছেন প্রতিপক্ষ সজল ঘোষ। তিনি প্রচারে নেমেই সায়ন্তিকাকে ‘সেলফি বিধায়ক’ বলে কটাক্ষ করেন। তবে অভিনেত্রী এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া করেননি।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক