রাজুর মৃত্যুতে শোকপ্রকাশ দেশের একাধিক মন্ত্রীর

জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের একাধিক বিশিষ্ট নেতা ও মন্ত্রীরা। প্রয়াত কমেডিয়ানের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৪১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দেশের জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। গত অগস্টে নিউ দিল্লির এক জিমখানায় ট্রেডমিলে ওয়ার্ক আউট করার সময়েই অসম্ভব বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে নিউ দিল্লির AIIMS-এ ভর্তি করানো হয়। প্রাথমিক অবস্থায় তাঁকে ভর্তি করা হলেও পরে তাঁর অবস্থার অবনতি দেখে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। তাঁর স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় খবর নিয়ে নানা সময়ে ভিন্ন ভিন্ন গুজব ছড়িয়েছিল বটে। তবে ভর্তির দিন থেকে আজ পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। তবে প্রাণটা চলছিল তাঁর। অবশেষে আজ সকালেই সেটাও চলে গেল। অবশেষে আজ অর্থাৎ ২১ সেপ্টেম্বর নয়া দিল্লির AIIMS হাসপাতালেই চির নিদ্রায় চলে গেলেন ৫৮ বছর বয়সী দেশের অন্যতম সেরা শিল্পী রাজু শ্রীবাস্তব। এমনকি তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়েছিল। কিন্তু কিছুতেই শেষ রক্ষা হল না।

জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের একাধিক বিশিষ্ট নেতা ও মন্ত্রীরা। প্রয়াত কমেডিয়ানের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাঁরা

কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনীতিবিদরা
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। তিনি রাজু শ্রীবাস্তবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে টুইটে বলেছেন, “আমি প্রভুর কাছে প্রয়াত অভিনেতার আত্মার শান্তি প্রার্থনা করি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তিনি কোনও বৈষম্য ছাড়াই সবাইকে বিনোদন দিয়েছেন”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজু শ্রীবাস্তবের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর শান্তির জন্য প্রার্থনা করে লিখেছেন, “প্রখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব জি একটি অনন্য প্রতিভার শিল্পী ছিলেন, তিনি তাঁর আশ্চর্যজনক প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। আমি তাঁর পরিবার এবং ভক্তদেরকে সমবেদনা জানাই। ঈশ্বর তাদের এই শোক সহ্য করার শক্তি দিন। ওম শান্তি শান্তি।”

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে লিখেছেন, “প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন দক্ষ শিল্পীর পাশাপাশি, তিনি একজন অত্যন্ত প্রাণবন্ত ব্যক্তিও ছিলেন। সামাজিক ক্ষেত্রেও খুব সক্রিয় ছিলেন। আমি তার শোকসন্তপ্ত পরিবার এবং ভক্তদেরকে সমবেদনা জানাই। শান্তি!”

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “আমি প্রখ্যাত কৌতুক অভিনেতা শ্রী রাজু শ্রীবাস্তব জি-এর মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ। রাজু শ্রীবাস্তব জি কমেডি জগতে আলাদা ছাপ রেখে গেছেন। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর যেন তাঁর আত্মাকে শান্তি দেয়।”

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রয়াত কৌতুক অভিনেতার একটি ছবি শেয়ার করে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “প্রখ্যাত কমেডিয়ান শ্রী রাজু শ্রীবাস্তবের মৃত্যু শিল্প জগতের জন্য গভীর শোক। তিনি অভিনেতার পাশাপাশি একজন সংবেদনশীল ও দেশপ্রেমিক ব্যক্তিও ছিলেন। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দান করুন।”

দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, “বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব জির মৃত্যু শুনে খুবই খারাপ লাগছে। এই দুঃখের সময়ে তাঁর পরিবার এবং তাঁর সমস্ত ভক্তদের প্রতি আমার সমবেদনা”।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রয়াত কৌতুক অভিনেতার মৃত্যুতে তার শোক প্রকাশ করে বলেছেন, “রাজু শ্রীবাস্তব নিজের জন্য একটি নাম তৈরি করে রেখে গেলেন। আমরা আজ তাঁকে হারিয়েছি। আমার সেই সময়ের কথা মনে আছে যখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এসপি টিকিটে। সাধারণ ভাষায় তিনি অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। তার আত্মা শান্তিতে থাকুক”।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড