‘পথশিশুদের গায়ে রং দিলে কড়া শাস্তি অনিবার্য’, ভিডিও বার্তায় হুঙ্কার তথাগত’র

শুধু এবার নয়, এর আগেও বহুবার চারপেয়েদের নিয়ে আওয়াজ তুলেছিলেন টলিউডের একাধিক তারকা। এমনকী নিজের সিনেমা ‘পারিয়া’তেও তাঁদের উপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেছিলেন তথাগত মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রঙের উৎসব। গোটা বাংলায় দোল, সারা দেশে হোলি। তবে এদিন রঙের উৎসবে সকলে মাতোয়ারা হলেও অনেকেই ইচ্ছে করে হোক বা ভুলবশতঃ হোক, রাস্তার সারমেয়দের উপরে রং দিয়ে দেন। কিন্তু মানুষের পক্ষে এই রঙ ওঠানো সম্ভব হলেও নিষ্পাপ পশুদের গায়ে হোলির রং শাস্তিযোগ্য। এর আগে এই বিষয়ে সরব হয়েছেন একাধিক টলিউড তারকারা। এবার চারপেয়ে বন্ধুদের এই রংয়ের উৎসব থেকে দূরে রাখার অনুরোধ করলেন টলিউডের পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়।

এমনকি তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, দোলের অজুহাতে যদি তাদের উপর কেউ অত্যাচার করেন, তাহলে তাঁর কড়া শাস্তি হবে। শুধু এবার নয়, এর আগেও বহুবার চারপেয়েদের নিয়ে আওয়াজ তুলেছিলেন টলিউডের একাধিক তারকা। এমনকী নিজের সিনেমা ‘পারিয়া’তেও তাঁদের উপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেছিলেন তথাগত মুখোপাধ্যায়। এবার চারপেয়েদের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অভিনেতা জানালেন, আগামিকাল দোল। ছুটির দিন। সবাই দোল খেলবেন, আনন্দ করবেন, একে অপরকে রং লাগাবেন, কিন্তু যাই করুন, আপনার বাড়িতে যদি পোষ্য থাকে, বা রাস্তার চারপেয়েদের গায়ে যেন রং না লাগে।

 

কারণ ওদের ত্বক খুবই স্পর্শকাতর। রঙের জন্যে তাঁদের স্কিন রোগ হতে পারে। অনেকে সময় অনেকে বাড়ির পোষ্যদের কপালে ভালোবেসে রং দিয়ে সামান্য টিকা লাগিয়ে দেন। এটা করাও একেবারে উচিত নয়। কারণ এই রংগুলি মানুষের ত্বকে প্রযোজ্য হলেও পশুদের জন্যে একেবারেই নয়। তাই পোষ্যের ভাল চাইলে বিন্দুমাত্র রং লাগতে দেবেন না তার গায়ে। সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যারা এই দোলের সুযোগে পথপশুদের উপরে একটু রং মাখিয়ে অত্যাচার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ কড়া আইনি ব্যবস্থা নেবে। তাই এই চিন্তা ভুলেও কেউ করবেন না।’

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ