‘যৌনশিক্ষা সবার গ্রহণ করা উচিত, সমাজের দৃষ্টিভঙ্গি এভাবেই পরিবর্তন হবে’: রকুলপ্রীত

এটি নিয়ে আলোচনা করা একেবারেই স্বাভাবিক কারণ আমরা যদি হার্টের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে পারি তবে কেন আমরা জরায়ুর স্বাস্থ্য বা এসটিডি নিয়ে আলোচনা করতে পারি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী রকুলপ্রীত সিং, যিনি এই মুহূর্তে তাঁর আসন্ন স্ট্রিমিং ফিল্ম ‘ছাত্রিওয়ালি’-এর জন্য ব্যস্ত। ছবিটির বিষয়বস্তু ঘিরে রয়েছে যৌন শিক্ষা। প্রথম এরকম চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তিনি ব্যপক পরিচিত মুখ। একাধিক দক্ষিণী চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রকুলপ্রীত। সম্প্রতি অভিনেত্রী তাঁর আসন্ন ছবির একটি প্রমোশনাল ইভেন্টে নিজের স্কুল জীবনের বিষয়ে মুখ খুলেছেন। স্কুল জীবনে যৌন শিক্ষা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। ‘ছাত্রিওয়ালি’ ছবিটি মুলত পুরুষ গর্ভনিরোধক এবং নিরাপদ যৌনতার বিষয়ে কথা বলবে। তবে অভিনেত্রী নিশ্চিত করেছেন যে, যৌনতাকে ঘিরে ছবিটি নির্মিত হলেও এটি একটি পারিবারিক নাটক এবং অভিভাবকদের সঙ্গে দেখা যাবে। তাঁর কথায়, “২০২৩ সালে, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে হাইলাইট করতে হবে। ছবিতে এমন কিছুই নেই যা কোনও বাধা সৃষ্টি করতে পারে। এটি একটি মেয়ের গল্প। কীভাবে সে নিরাপদ যৌনতার গুরুত্ব উপলব্ধি করতে পারবে সেই দৃশ্যে অবলম্বন করে সংগঠিত।”

ছবিটির বিষয়ে অভিনেত্রী নিজের স্কুলজীবন প্রসঙ্গে বলেন, “যখন আমি নবম এবং দশম শ্রেণীতে ছিলাম। তখনই আমাদের যৌন শিক্ষার ক্লাস হত, কিশোর বয়সে, আমরা এই বিষয়টা নিয়ে হাসতাম, লজ্জা পেতাম। পাশাপাশি ক্লাসগুলি যাতে করতে না হয়, সেই অজুহাত খুঁজে বের করতাম। কারণ কোথাও না কোথাও চারপাশে এই বিষয়ে এখনও নিষিদ্ধতা রয়েছে।”

অভিনেত্রী মনে করেন, “এটি নিয়ে আলোচনা করা একেবারেই স্বাভাবিক কারণ আমরা যদি হার্টের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে পারি তবে কেন আমরা জরায়ুর স্বাস্থ্য বা এসটিডি নিয়ে আলোচনা করতে পারি না। এটি আমাদের স্বাস্থ্যের অংশ, তাই আমাদের এই বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে লজ্জা করা উচিত নয়।চলচ্চিত্রটির উদ্দেশ্য হল মানুষকে বিনোদন দেওয়া, আপনি যদি বিনোদনের মাধ্যমে মানুষের আদর্শ পরিবর্তন করতে পারেন। তাহলে আপনাকে দেখে দশজন মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হবে।” রনি স্ক্রুওয়ালা প্রযোজিত এবং তেজস প্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘ছাত্রীওয়ালি’-তে রকুল প্রীত সিং এবং সুমিত ব্যাস মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটি আগামী ২০ জানুয়ারি ZEE5 এ মুক্তি পাবে। রকুলকে শেষ দেখা গিয়েছিল, ‘ডক্টর জি’ এবং ‘থ্যাঙ্ক গড’-ছবিতে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়