‘যৌনতা নয় শাহরুখ আগে বিক্রি হয়’! ২০ বছর পরেও এই উক্তি নিয়ে গর্বিত নেহা

২০০৪ সালের এক সাক্ষাৎকারে অভিনেত্রী নেহাকে, তাঁর ছবি 'জুলি'তে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'হয় সেক্স বিক্রি হয় নয়তো শাহরুখ খান। তাই সেক্স সিম্বল নিয়ে তিনি বেশি ভাবেন না।'

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দু-দশক আগে নেহার একটি বিস্ফোরক মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হুল্লোড় তুলেছে। শাহরুখ খানকে নিয়ে নেহার করা মন্তব্যটি ছিল, ‘হয় যৌনতা বিক্রি হয়, নয়তো শাহরুখ বিক্রি হয়’। পাঠানের সাফল্যের পর ফের প্রকাশ্যে এল প্রায় ২০ বছর আগে করা নেহার এই উক্তিটি। মাত্র ৪ দিনেই গোটা বিশ্বজুড়ে প্রায় কয়েক কোটি আয় করে নিয়েছেন পাঠান। যা কিনা করোনা পরবর্তী বলিউডে রীতিমতো ইতিহাস গড়েছে। চারবছর পর বাদশার প্রত্যাবর্তনের প্রেমে পড়েছেন সকল ভক্তরা। এসআরকে-এর সাফল্যের আঁচ পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল-গুলিতেও। প্রায় প্রতিদিনই টুইটারে পাঠানের প্রবণতা নজর কাড়ছে।

শনিবার এক টুইটার ব্যবহারকারী লিখেছিলেন, “প্রায় দু দশক আগে নেহা ধুপিয়া লিখেছিলেন, ‘শুধু যৌনতা অথবা শাহরুখ খান বিক্রি হয়।’ আজকের দিনে এটি কতটা সত্য!” নেহা তাঁর প্রত্যুত্তরে বলেন, “কুড়ি বছর পেরিয়েও এ কথা সত্য। এটা কোনও অভিনেতার কেরিয়ার নয়, ‘রাজার রাজত্ব’!” এরপরেই নেহা শাহরুখকে ট্যাগ করেন। ২০০৪ সালের এক সাক্ষাৎকারে অভিনেত্রী নেহাকে, তাঁর ছবি ‘জুলি’তে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হয় সেক্স বিক্রি হয় নয়তো শাহরুখ খান। তাই সেক্স সিম্বল নিয়ে তিনি বেশি ভাবেন না।’

ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াংশু চ্যাটার্জি এবং সঞ্জয় কাপুর। যেখানে একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন তিনি। শাহরুখ খান সম্প্রতি ‘পাঠান’ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। ছবিটি মাত্র চার দিনেই ২০০ কোটি ইনকাম করেছে। গোটা দেশের ৫০০০ টি স্ক্রিন এবং ১০০ টি দেশে মুক্তি পেয়েছে পাঠান। ছবিটি সমালোচক, জনসাধারণ এবং অনুরাগীদের সমানভাবে প্রভাবিত করেছে, বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। ‘পাঠান’ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে। এতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনয় করছেন ডিম্বল কাপাডিয়া-সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ ৪ দিনেই ২০০ কোটি আয়, ‘পাঠান’-এর কাছে হেরে গেল ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়