একবার রেস্তোরাঁ ব্যবসার সুযোগ পেয়েও ‘না’ বলেছিলেন শাহিদ-পত্নী, কিন্তু কেন?

তিনি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় অর্থ বিনিয়োগের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ সেখানে আমিষ খাবার রান্না করা হয়, তা তাঁর নীতির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি অভিনেতা শহিদ কাপুর এবং মীরা রাজপুত। বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা-মা। যাই হোক, শাহিদ-মীরা প্রায়শই তাঁদের দৃঢ় রসায়নের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার লাইমলাইট দখল করেন। স্বামী এত বড়মাপের অভিনেতা হলেও অভিনয় জগতে এখনও নাম লেখাননি মীরা রাজপুত। কিন্তু তাঁর ‘আক্কিনেড বিউটি’ নামক একটি বিউটি কেয়ার ব্র্যান্ড রয়েছে। পাশাপাশি তিনি একটি সুস্থতা কেন্দ্রও পরিচালনা করেন। সুতরাং শাহিদের স্ত্রী হওয়ার পাশাপাশি মীরা একজন সফল ব্যবসায়ী।

সম্প্রতি মীরা প্রকাশ করেছেন যে, তিনি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় অর্থ বিনিয়োগের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ সেখানে আমিষ খাবার রান্না করা হয়, তা তাঁর নীতির বিরুদ্ধে। ফোর্বস ইন্ডিয়ার অনুষ্ঠানে মীরা বলেছেন যে, ‘আমি একজন নিরামিষভোজী। আমি কী খাই, সেই সম্পর্কেও সতর্ক থাকি। আমি ডিম খাই না, মদ পান করি না, আমি এ ভাবেই জীবন কাটাচ্ছি। আর এটি আমার কাছে খুবই পছন্দের। একবার একজন আমাকে একটি রেস্তোরাঁয় বিনিয়োগ করতে বলেছিল। কিন্তু আমি তাঁর প্রস্তাব খুবই বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম। আমি তাঁকে বলেছিলাম যে, এটি আমার নীতির সঙ্গে মেলে না। তবে এর জন্যে আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম।’

আপনাদের জানিয়ে রাখি, মীরা এবং শাহিদ দুজনেই নিরামিষভোজী। চলচ্চিত্রে প্রবেশের আগে থেকেই শাহিদ আমিষ খাবার ত্যাগ করেছেন। শাহিদ নিজেই একবার একটি সাক্ষাৎকারে নিরামিষ যাত্রার কথা বলেছিলেন। ২০১৫ সালে শাহিদ ও মীরার বিবাহ হয়। তাঁদের বয়সের মধ্যে ১৫ বছরে ব্যবধান রয়েছে।কিন্তু তা সত্ত্বেও তাঁদের রসায়ন ভক্তদের মুগ্ধ করে। তাঁদের ছেলে-মেয়ের নাম মিশা এবং জৈন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের