মুক্তির প্রথমদিনেই ১৫ কোটির ব্যবসা করতে পারে রণবীরের ‘শামশেরা’, ধারণা অভিজ্ঞদের

'শামশেরা' মুক্তি পাবে প্রায় ৪৩৫০টি সিনেমা হলে। অতিমারি পরবর্তীকালে এটি এক আলাদাই রেকর্ড সৃষ্টি করতে চলেছে হিন্দি ছবির দুনিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় চারবছর পর পর্দায় ফিরছেন রণবীর কাপুর। আগামিকাল অর্থাৎ শুক্রবার ২২ জুলাই মুক্তি পাবে রণবীরের এইবছরের প্রথম ছবি ”শামশেরা’। আর রণবীরের এই ছবি থেকে দর্শকদের আশাও রয়েছে বিস্তর। করণ মলহোত্রার এই ছবিতে রণবীর ছাড়াও দেখা যাবে বাণী কাপুর, সঞ্জয় দত্তকে। ইতিমধ্যেই এই ছবির গান, ট্রেলার, টিজার ও ছবির নানা ঝলক দর্শকমনে এক আলাদাই উন্মাদনা সৃষ্টি করেছে। তাই ‘শামশেরা’ দেখতে যে দর্শক হলে রীতিমত ভিড় জমাবেন সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

অভিজ্ঞমহল বলছে ‘শামশেরা’ মুক্তি পাবে প্রায় ৪৩৫০টি সিনেমা হলে। অতিমারি পরবর্তীকালে এটি এক আলাদাই রেকর্ড সৃষ্টি করতে চলেছে হিন্দি ছবির দুনিয়ায়। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি শামশেরা কটি হলে মুক্তি পাচ্ছে তা নিয়ে জানিয়েছেন। পাশাপাশি তুলনা টেনেছেন এই বছর মুক্তিপ্রাপ্ত বেশকিছু ছবির প্রাপ্ত হল সংখ্যার সঙ্গেও। তার মধ্যে রয়েছে ‘ভুলভুলাইয়া২’, ‘জয়েশভাই জোরদার’, সম্রাট পৃথ্বীরাজ’ এর মত ছবি। 

এখানেই শেষ নয় হল কাউন্ট দেওয়ার পাশাপাশি  তরণ আদর্শ একটি ধারণা করেছেন যে ঠিক কত টাকার ব্যবসা করতে পারে এই ছবি মুক্তির দিন বক্সঅফিসে। জানিয়েছেন, এই ছবি মুক্তির দিনেই প্রায় ১৫-২০ কোটি টাকার ব্যবসা করবে বলে ধারণা করা যাচ্ছে। তবে শুধু রণবীরের জন্যই নয় বরং তিন তিনটি ভরাডুবির পর যশরাজ ফিল্মসেরও এই ছবির ব্যবসার উপর নির্ভর করছে অনেক কিছু।  

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা