অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো, আরিয়ানকে খোলা চিঠি হৃত্বিকের

কিছুদিন তদন্তের স্বার্থে হেফাজতে রাখার আর্জি জানানো হবে আদালত। আর ঠিক তার আগেই আরিয়ানকে বিশেষ বার্তা দিলেন হৃত্বিক

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ পুত্রের গ্রেফতারিতে হতবাক বলিউড। প্রায় গোটা ইন্ডাস্ট্রি শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছে। আরিয়ান পাশে পেয়েছে বলিউডের একঝাঁক তারকাকে। ঘটনার সত্যি কিংবা মিথ্যা বিচার করার আগেই গ্রেফতারির উদ্দেশ্যে নিয়ে বলিউডের প্রায় প্রত্যেক তারকাই সজাগ। একে একে পাশে দাঁড়িয়েছেন সকলেই। এবার আরিয়ানের পাশে দাঁড়িয়েই খোলা চিঠি লিখলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন। আরিয়ানের মনোবল বাড়াতেই এই খোলা চিঠি লিখেছেন হৃত্বিক রোশন।

হৃত্বিক লিখেছেন, ‘প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। যেখানে চড়াই, উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন মহান। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাঁদের মনের জোর প্রচুর, কেবল তাঁদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভিতরের বিভিন্ন অনুভূতি জ্বলে পুরে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলির মধ্যে কোনটি রাখবে, কোনটি ফেলবে, তা তোমার সিদ্ধান্ত। জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলিই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালবাসি আরিয়ান।’

মাদক মামলায় আজ ফের এনসিবির তরফে মুম্বই কোর্টে পেশ করা হয়েছে শাহরুখ পুত্রকে। আজই তাঁর এনসিবি হেফাজতের দিন শেষ হয়েছে, হয়ত আরও কিছুদিন তদন্তের স্বার্থে হেফাজতে রাখার আর্জি জানানো হবে আদালত। আর ঠিক তার আগেই আরিয়ানকে বিশেষ বার্তা দিলেন হৃত্বিক।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস