প্রথমবার ঢাকাই সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়, সঙ্গী চঞ্চল চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’ ও ‘কারাগার’ সিরিজ বানিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর বেশ খানিকটা বিরতি। এদিকে ২০২৩ সালে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট সাতটি ওয়েবসিরিজ এবং পাঁচটি সিনেমার ঘোষণা দিয়েছিলন। তার মধ্যে একটি ‘গুলমোহর’, সিরিজটির পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। তবে সিরিজটির আর কোনও খবর পাওয়া যায়নি। শুটিং তারিখও পেছনো হয়েছিল। এবার সিরিজটির বিষয়ে নতুন আপডেট সামনে এসেছে। আর এই সিরিজের মাধ্যমেই প্রায় ৩ বছর পর বিনোদন মহলে প্রত্যাবর্তন করছেন শাওকী। শীঘ্রই ওটিটি সিরিজে মুক্তি পাচ্ছে ‘গুলমোহর’। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরী। সিরিজটি মুলত একটি ক্রাইম থ্রিলার। একটি পরিবার ঘিরে আবর্তিত। বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগবাটোয়ারার মধ্যে পরিবারটিকে একটি অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হতে হয়। এই নিয়েই মূল ছবির গল্প।

তবে এর থেকে বেশি কিছু প্রকাশ্যে আনতে চাননি নির্মাতা। তবে তাঁর নির্মিত পুরোনো কাহিনীর থেকে অনেকটাই আলাদা এই ছবির গল্প। ছবিটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। গোপণ সূত্রের খবর, এই সিরিজের মাধ্যমেই প্রথমবার বাংলাদেশের সিরিজে কাজ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। কলকাতার একাধিক তারকা বাংলাদেশী ছবিতে কাজ করলেও এখনও পর্যন্ত শাশ্বত চট্টোপাধ্যায় ঢাকাই সিরিজে অভিনয় করেননি। বাংলাদেশের প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরীও থাকছেন এই ছবিতে। পাশাপাশি থাকছেন, সুষমা সরকার, ইন্তেখাব দিনার, এফএস নাঈম এবং সারিকা সাবাহ।

যদিও তারকাদের উপস্থিতি এখনও কোনও বিবৃতিতে জানানো হয়নি। তবে গুঞ্জন তাঁরাই সিরিজে থাকবেন এবং ওটিটি প্লাটফর্ম চরকিতে রিলিজ করবে সিরিজটি। উল্লেখ্য, ২০২০ সালে রিলিজ করেছিল শাওকীর তকদীর। ছবিটি বাংলাদেশ তো বটেই, ভারতেও ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। এছাড়াও তাঁর নির্মিত ‘কারাগার’ও দারুণ প্রশংসিত হয়েছিল। এবার দেখা যাক, ‘গুলমোহর’ দিয়ে কতটা কিস্তিমাত করতে পারেন শাওকী।

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু