ভক্তের সঙ্গে সেলফি তুলতে আপত্তি, হেমাকে অভদ্র অপবাদ নেটপাড়ার

ইভেন্টের একটি ভিডিওতে হেমাকে বিরক্তির সুরে বলতে শোনা যায়, "সেলফি লেন কে লিয়ে থোডে আয়ে হ্যায় (আমরা এখানে সেলফি তুলতে আসিনি।)"

Share:

নিজস্ব প্রতিনিধি: পাপারাৎজিদের অআপোট্ত্যাটীচারে রীতিমতো অতিষ্ঠ মুম্বই সেলিব্রিটিরা। প্রায়শই আলোকি চিত্রীদের আক্রমণে তাঁদের বিরক্তিকর মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এছাড়াও ভক্তদের সেলফি তোলার দাপটেও বিরক্ত হন সেলিব্রিটিরা। এবার ভক্তদের সেলফি তোলার আবদারে মেজাজ হারালেন বলিউডের প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি অভিনেত্রী ৭৫ বছর বয়সে পা দিয়েছেন। অভিনয়ে তেমন তাঁকে দেখা না গেলেও মাঝে মধ্যে নানা ইভেন্টে দেখা যায় তাঁকে। এমনকী নানা রকম অনুষ্ঠানে তাঁকে নাচের পারফরম্যান্সও করেন তিনি।

সম্প্রতি মুম্বইতে বলিউডের কিংবদন্তি লেখক গুলজারের অনুমোদিত জীবনী ‘গুলজার সাব: হাজার রাহে মুড় কে দেখা’-এর লঞ্চে অংশ নিয়েছিলেন হেমা মালিনী। ভিডিও অনুযায়ী, অনুষ্ঠানে ঢুকতেই হেমা মালিনীকে দেখে ভক্তরা সেলফি তোলার জন্যে ছুটে আসেন। আর তাতেই বিরক্ত হয়ে যান অভিনেত্রী। ইভেন্টের একটি ভিডিওতে হেমাকে বিরক্তির সুরে বলতে শোনা যায়, “সেলফি লেন কে লিয়ে থোডে আয়ে হ্যায় (আমরা এখানে সেলফি তুলতে আসিনি।)” এই অনুষ্ঠানে হেমা ছিলেন বিশিষ্ট অতিথির মধ্যে একজন। সেখানে আরও অতিথিদের মধ্যে ছিলেন, চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ, প্রবীণ লেখক গুলজারও। যতিন্দ্র মিশ্রের লেখা, বইটিতে গুলজারের চলচ্চিত্র, গান, গল্প, কবিতা এবং তার অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

তবে সোশ্যাল মিডিয়ায় হেমা মালিনীর বিরক্তির ভিডিও দেখে কিছু ভক্ত বিরক্ত প্রকাশ করেছেন। একজন মন্তব্য বিভাগে লিখেছেন, “তিনি অভদ্র।” অন্য একজন তাকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা টেনে অভিনেত্রীর তুলোধনা করেছেন। কারণ জয়া প্রদাও প্রায়শই মুম্বইতে পাপারাজ্জিদের সঙ্গে বিরক্তিকর আচরণ করে থাকেন। হেমা মালিনী সম্প্রতি বিশাল করে তাঁর ৭৫ বছর বয়সী জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন, জিতেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, পদ্মিনী কোলহাপুরের মতো একাধিক তারকারা। হেমাকে শেষ দেখা গিয়েছিল ২০২০ সালের সিমলা মির্চি ছবিতে।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন