ধর্ম আলাদা, বয়সের বিস্তর ফারাক, তুনিশার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন শীজান

গত ১৬ ডিসেম্বর তুনিশার উদ্বেগজনক আক্রমণ হয়েছিল শরীরে। যে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তুনিশা তাঁর মাকে জানিয়েছেন শীজান তাঁর সঙ্গে প্রতারণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার দুপুর সাড়ে ৩ টে নাগাদ শ্যুটিংয়ের চা বিরতির সময় কো-স্টারের মেকআপ রুমের বাথরুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা। বছর শেষেই এমন একটা ভয়াবহ ঘটনা বলিউড একেবারে ঝড় তুলেছে। মাত্র ২০ বছর বয়সেই জীবনকে শেষ করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কেন নিল তুনিশা, সেই নিয়েই হাজারো প্রশ্ন উঠেছে!

তাঁর মৃত্যু নিয়ে প্রথমে খুনের সন্দেহ উঠলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সবটা পরিষ্কার হয়ে যায়। তাঁর শ্বাসরোধে মরণ হয়েছে, অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন। এদিকে তুনিশার প্রেগন্যান্সি বিষয়েও গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দেয় পুলিশ। যাই হোক, তুনিশা মৃত্যুর সিদ্ধান্ত কেন নিলেন? তুনিশার মৃত্যুর জন্যে অভিনেত্রীর মা ‘আলিবাবা’-র কোস্টার শীনাজ মহম্মদ খানকে দায়ী করেন, জানান তিনিই আত্মহত্যার প্ররোচনা করে তাঁর মেয়েকে। তাঁর অভিযোগের ভিত্তিতেই শীনাজকে গ্রেফতার করেন পুলিশ, এবং রবিবার মুম্বই আদালত তাঁকে চারদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সাব টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা দাস্তান ই কাবুল’-এর নায়ক-নায়িকা ছিলেন শীনাজ এবং তুনিশা। জানা যায়, তাঁদের মধ্যে বাস্তবেও প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সেই কারণেই তুনিশা মানসিক বিধ্বস্ত ছিলেন। আর তা মৃত্যুর মুখে ঠেলে দেয় অভিনেত্রীকে।

তবে শীজান মোহাম্মদ খান পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁদের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন। তাঁর দেওয়া প্রাথমিক জবানবন্দিতে জানা গিয়েছে, কেন দুজনের বিচ্ছেদ ঘটল? শীজান স্বীকার করেছেন যে তাঁরা সম্পর্কে ছিলেন। তবে তাঁরা দুজনই ভিন্ন ধর্মের ছিলেন এবং তাঁদের বয়সের বিস্তর ফারাক ছিল। কারণ তুনিশার বয়স মাত্র ২০ বছর ছিল। সেই কারণেই তুনিশার সঙ্গে বিচ্ছেদ ঘটে শীজানের। যদিও শীজানের এ কথা পুলিশ বিশ্বাস করেনি পুলিশ। উল্টে তুনিশার পরিবার শীজানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। আশঙ্কা শাস্তি এড়াতেই শেজান বয়স ও ধর্মের কারণ দেখাচ্ছেন। গত ১৬ ডিসেম্বর তুনিশার উদ্বেগজনক আক্রমণ হয়েছিল শরীরে। যে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তুনিশা তাঁর মাকে জানিয়েছেন শীজান তাঁর সঙ্গে প্রতারণা করেছেন।

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন