চেহারায় বয়সের ছাপ লুকাতে বিশেষ চিকিৎসা নিয়েছিলেন ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

চেহারায় বয়সের ছাপ লুকোতে ৫-৬ বছর বিশেষ চিকিৎসাধীন ছিলেন 'কাঁটা লাগা'-খ্যাত শেফালি জারিওয়ালা। সেটাই কী অকালে মৃত্যু ডেকে আনল অভিনেত্রীর?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চেহারায় বয়সের ছাপ লুকোতে ৫-৬ বছর বিশেষ চিকিৎসাধীন ছিলেন ‘কাঁটা লাগা’-খ্যাত শেফালি জারিওয়ালা। সেটাই কী অকালে মৃত্যু ডেকে আনল অভিনেত্রীর? যদিও তারকাদের বয়স লুকোনো প্রথম নয়। বেশি সুন্দর হতে গিয়ে তাঁরা অনেক চিকিৎসা সার্জারির সাহায্য নেন। যা তাঁদের মৃত্যুর পথে ঠেলে দিতে পারে। শেফালিও কী এমন কিছু করেছিলেন? শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে যেতে যেতেই প্রয়াত হয়েছেন শেফালি জারিওয়ালা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। বলিউডেও শুণ্যস্থান তৈরি হয়েছে। তবে অভিনেত্রীর মৃত্যুর এখনও সঠিক কারণ জানা যায়নি। এখন তাঁর দেহ কাঁটাছেড়া চলছে কুপার হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে অভিনেত্রীর আসল মৃত্যুর কারণ। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

পাশাপাশি আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০০২ সালে কাঁটা লাগা গানের মাধ্যমে রাতারাতি খ্যাত হয়ে ওঠেন শেফালি। যেখানে তিনি তাঁর সাহসী ভঙ্গি, খোলামেলা পোশাকে নেচে রীতি মতো ঝড় তুলেছিলেন পুরুষ হৃদয়ে। কিন্তু কাঁটা লাগার পর তাঁকে আর তেমন পর্দায় দেখা যায়নি। জানা যায়, টানা ১৫ বছর মৃগী রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। পাশাপাশি জানা যায়, অভিনেত্রী বিশেষ মেডিকেল ট্রিটমেন্টে ছিলেন। যাতে ৪২ বছর বয়সেও তাঁকে তরুণ দেখায়। একটি সূত্র জানিয়েছে, শেফালি জারিওয়ালা আকস্মিক মৃত্যুর আগে ৫-৬ বছর ধরে বার্ধক্য বিরোধী চিকিৎসাধীন ছিলেন। এই চিকিৎসা সাধারণত ত্বকের গঠন উন্নত করতে এবং তরুণ চেহারা প্রদান করে থাকেন। এই প্রক্রিয়ায় ব্যবহৃত ওষুধগুলির মধ্যে প্রধানত ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন অন্তর্ভুক্ত ছিল। গ্লুটাথিয়ন হল ত্বকের ফর্সাভাব এবং বিষমুক্তকরণের জন্য ব্যবহৃত একটি ওষুধ।

তবে এই ওষুধগুলি হৃদপিণ্ডের উপর সরাসরি প্রভাব ফেলে না এবং এগুলি সম্পূর্ণরূপে প্রসাধনী চিকিৎসা। তাই ফরেনসিক রিপোর্ট এবং ময়নাতদন্তের পরই অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে কুপার হাসপাতালে বাইরে অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীকে কাঁদতে দেখা গিয়েছে। তাঁর মাকে হাউমাউ করে কাঁদতে দেখা গিয়েছে। কিন্তু অভিনেত্রীর পরিবার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। শেফালি ২০০২ সালের মিউজিক ভিডিও কাটা লাগার পর টেলিভিশনে আসেন, তার স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে নৃত্য রিয়েলিটি শো নাচ বালিয়েতে অংশগ্রহণ করেন এবং পরে বিগ বস ১৩-এর ঘরে প্রবেশ করে ছিলেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে