ভিতরে মেয়ের দেহ কাঁটাছেড়া চলছে, বাইরে হাউমাউ করে কাঁদছেন শেফালির মা

সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। তাঁর পরিবারের সদস্যরা অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকে কাতর। বর্তমানে শেফালির স্বামীকে ভিলে পার্লের কুপার হাসপাতালে দেখা যাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী-বিগ বস ১৩-এর প্রতিযোগী শেফালি জরিওয়ালার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে আচমকাই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রীকে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মারা যান অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীই গতকাল অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে অভিনেত্রীর মৃত্যুর এখনও সঠিক কারণ জানা যায়ন। কুপার হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না, তবে প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি। তাঁর মৃত্যুতে অভিনেত্রীর স্বামী ও মা ভেঙে পড়েছেন।

মুম্বইয়ের আন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালের বাইরে বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছে অভিনেত্রীর মাকে। পাপারাজ্জিদের দ্বারা শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে, শেফালির মা সুনীতা জারিওয়ালাকে অসহ্যভাবে কাঁদতে কাঁদতে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। তাঁর পরিবারের সদস্যরা অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকে কাতর। বর্তমানে শেফালির স্বামীকে ভিলে পার্লের কুপার হাসপাতালে দেখা যাচ্ছে। তাঁর চোখমুখে অবিশ্বাস ও বেদনার ছাপ। তিনি গাড়ি থেকে নামার পরপরই পাপারাজ্জিরা তাঁর আবেগঘন মূহুর্ত ক্যামেরাবন্দী করেছেন। তবে পরাগকে হাত জোড় করে পাপারাজ্জিদের ফটো তুলতে না করতে শোনা যায়। এই মূহুর্তে অভিনেত্রীর পরিবারের বেশ কয়েকজন সদস্য, মুম্বই পুলিশ কর্মকর্তারা হাসপাতালে পৌঁছেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

পুলিশ পরাগের বাড়িতে থাকা আরও তিনজনের জবানবন্দিও রেকর্ড করেছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। এদিকে শেফালি জারিওয়ালার মর্মান্তিক মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে, ভক্ত এবং সেলিব্রিটিরা শোক প্রকাশ করেছেন এবং তাকে একজন প্রাণবন্ত, উষ্ণ হৃদয়ের মানুষ হিসেবে স্মরণ করেছেন। প্রসঙ্গত, ২০০২ সালের হিট মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’-তে তাঁর আইকনিক উপস্থিতির জন্যে রাতারাতি খ্যাত অর্জন করেন শেফালি। এরপর বেশ কয়েক বছর ধরে লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি। এরপর তিনি নাচ বালিয়ে ৫ এবং নাচ বালিয়ে ৭-এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। বিগ বস ১৩-তে তার অংশগ্রহণ তাকে নতুন করে পরিচিতি এবং একটি শক্তিশালী ভক্ত বেস এনে দিয়েছিল। এছাড়াও শেফালি ‘মুঝসে শাদি করোগি’ এবং হুদুগারু-এর মতো একাধিক ছবিতেও অভিনয় করতে দেখা যায়। টানা ১৫ বছর মৃগী রোগের সঙ্গে লড়াই করেছেন তিনি। সেকারণে তাঁকে বেশি পর্দায় দেখা যায়নি।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে