সলমনের হাত ধরেই বলিউডে ডেবিউ শেহনাজের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাবের ক্যাটরিনা শেহনাজ গিল ‘বিগ বস ১৩’ থেকেই নিজের নাম বেশ ভালোই পাকিয়ে নেন বলিউড মহলে। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রয়াণে কিছুদিন তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে রাখলেও বর্তমানে তিনি স্বাভাবিক। কারুর মৃত্যুতে জীবন থেমে থাকে না এটাই প্রযোজ্য। যদিও শেহনাজ-সিদ্ধার্থ বলিউডের অন্যতম পাওয়ারফুল জুটি ছিলেন।তাঁদের নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু মাঝপথেই সবকিছু ফেলে চিরনিদ্রায় চলে গেলেন সিদ্ধার্থ শুক্লা।

যাই হোক, সেইসব অতীত এখন শেহনাজের কাছে। অতীত ভুলে জীবনের মূল লক্ষ্যে এগোচ্ছেন অভিনেত্রী। তবে এবার তাঁর মুকুটে নয়া পালক জুড়তে চলেছে। শেহনাজ, বলিউড ভাইজান সলমন খানের কাছে খুবই স্নেহের একজন মানুষ। এমনকী সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই শেহনাজকে আগলে আগলে রাখছেন নায়ক। শোনা গিয়েছিল, সিদ্ধার্থের মৃত্যুর পর একবার বিগবসের মঞ্চে শেহনাজ গেলে, সলমনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন শেহনাজ। এছাড়াও ‘বিগ বস ১৩’ ঘর থেকেই সলমনের খুব প্রিয় শেহনাজ। এমনকী, বলিউড ইন্ডাস্ট্রিতে একটি প্রবাদ বাক্য রয়েছে যে, একবার সলমনের আশীর্বাদের হাত যার মাথায় উঠবে তাঁকে আর কোনও দিনও পেছন ফিরে তাকাতে হবেনা।

এই কথা অনুযায়ী শেহনাজেরও জীবন বদলাতে চলেছে। শেহনাজের সলমনের সঙ্গে ঘন ঘন দেখা করার পেছনে নিশ্চয়ই কারণ আছে সেটাই জানাচ্ছেন একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন।জানা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই সলমনের হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শেহনাজ। সলমনের আসন্ন ছবি, ‘কভি ঈদ কভি দিওয়ালি’তে সলমনের ভগ্নীপতি আয়ূষ খানের বিপরীতেই শেহনাজকে লঞ্চ করবেন ভাইজান।

সলমনের ঘনিষ্ঠ সূত্র এমনটাই বলছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, শেহনাজের কাছে এটি একটি ‘বিগ ব্রেক’ হতে চলেছে। যদিও নতুন ছবির বিষয়ে সলমন বা শেহনাজ কেউই মুখ খোলেননি। এছাড়াও জনপ্রিয় ডান্সার রাঘব জুয়েলকেও সলমন তাঁর আসন্ন ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’তে বিগ ব্রেক দেবেন।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান