ছবির প্রচারের মধ্যেই অসুস্থ শেহনাজ, হাসপাতালে ভর্তি, হঠাৎ কী হল তাঁর?

সবার সময় আসে এবং যায়। আমার ক্ষেত্রেও ঘটেছে। এটি আবার আসবে। বন্ধুরা, আমি এখন ভালো আছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল। ফুড পয়েজিং থেকে সেরে উঠছেন। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছেন তাঁর শেষ ছবির প্রযোজক রিয়া কাপুর।’বিগ বস 13′-এর মাধ্যমে লাইমলাইটে আসেন শেহনাজ গিল।বিশেষ করে তিনি একজন গায়িকা। বলিউডে তাঁর তেমন নাম-ডাক ছিল না। কিন্তু ‘বিগ বস 13’-তাঁর পুরো জীবনটাই বদলে দিয়েছে সঙ্গে কেরিয়ারও। সিদ্ধার্থ শুক্লা ও তাঁর প্রেমের কাহিনী কারুর অজানা নয়। বিগ বসের বাড়িতে তাঁর মজার মজার কথা, আচরণ সবটাই ভক্তদের মুগ্ধ করেছে। বর্তমানে তাঁর বিশাল ভক্ত। তবে অভিনেত্রীকে আচমকাই হাসপাতালে দেখে ভক্তরা উদ্বিগ্ন।

সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভে এসে তিনি জানান যে, খাদ্য সংক্রমণ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ফুড পয়জনিং থেকে সেরে উঠছেন শেহনাজ। জানা গিয়েছে, সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ এর প্রচারের সময়েই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। ছবিটি বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি। এমনকি ছবির প্রযোজক একতা কাপুরকে ছবির জন্যে অনেক বিতর্কের সম্মুখীন হতে হয়েছে। এদিন ছবির সহ-প্রযোজক রিয়া কাপুরক হাসপাতালে শেহনাজের সঙ্গে দেখা করেছেন। ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এ আরও অভিনয় করছেন, ভূমি পেন্ডেকার, কুশা কপিলা, শিবানি বেদি এবং ডলি সিং-এর সঙ্গে।

বালাজি মোশন পিকচার্সের অধীনে একতা কাপুর এবং শোভা কাপুরের সঙ্গে ছবির সহ-প্রযোজক রিয়া কাপুর, এটি পরিচালনা করেছেন করণ বুলানি। ছবিটি গত ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এ রুশি কালরার ভূমিকায় অভিনয় করেছেন শেহনাজ গিল। শেহনাজ এদিন হাসপাতাল থেকে ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন, যেখানে তাঁকে হাসপাতালের পোশাক পরে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। অভিনেত্রী বলেন, “সবার সময় আসে এবং যায়। আমার ক্ষেত্রেও ঘটেছে। এটি আবার আসবে। বন্ধুরা, আমি এখন ভালো আছি। আমি ভালো ছিলাম না। আমার খাদ্য সংক্রমণ হয়েছে।” 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক