ঋণ খেলাপির অভিযোগে শিল্পা শেট্টী ও তাঁর মা-বোনকে সমন আদালতের

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিল্পা শেট্টীর। ফের আদালতের নজরে শেট্টী পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিল্পা শেট্টীর। ফের আদালতের নজরে শেট্টী পরিবার। এবার ঋণ খেলাপির অভিযোগে শিল্পা শেট্টী, তাঁর বোন তথা অভিনেত্রী শামিতা শেট্টী ও মা সুনন্দা শেট্টীকে আন্ধেরির নিম্ন আদালতে হাজির দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এক ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে ঋণ শোধ না করায় আদালতের দ্বারস্থ হন তিনি। যার ভিত্তিতে আন্ধেরি আদালতের তরফে সমন জানানো হয়েছে শেট্টী পরিবারের তিন সদস্যকে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে শিল্পা-শামিতা ও সুনন্দাকে।

সংবাদসংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে, ‘শিল্পা শেট্টী, সুনন্দা শেট্টী ও শামিতা শেট্টীকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দিতে হবে। এক ব্যবসায়ীর ২১ লক্ষ টাকা ঋণ বাকি রয়েছে, দীর্ঘদিন সেই টাকা না দেওয়ায় আদালতের দ্বারস্থ হস্তক্ষেপেই এই সমন জানানো হয়েছে।’ জানা গিয়েছে, ২০১৫ সালে শিল্পার বাবা তাঁর কাছ ২১ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। কথা ছিল ২০১৭ সালের জানুয়ারির মধ্যে ওই টাকা ফেরত দেবেন তিনি। তাই এত বড় অঙ্কের টাকা ঋণ হিসেবে ধার দেন ওই ব্যবসায়ী। বর্তমানে শিল্পার বাবা প্রয়াত। বলিউড অভিনেত্রী, তাঁর বোন শমিতা এবং মা সুনন্দা ওই টাকা ফেরত দিতে অস্বীকার করছেন বলেই দাবি ব্যবসায়ীর। যার মর্মে পুলিশের দ্বারস্থ হন পারহাদ আমরা নামের ওই ব্যবসায়ী। সেই মামলার ভিত্তিতেই আদালতের তরফে সমন জানানো হয়েছে শেট্টী পরিবারের তিন সদস্যকে।

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি