পরিবারে শোকের ছায়া, বাড়িতে এবার গণেশ পুজো করবেন না শিল্পা

একটি পোস্টে অভিনেত্রী প্রকাশ করেছেন যে, পরিবারে 'শোক'-এর কারণে তারা এবার গণেশ উৎসবে যোগ দেবেন না। আরও বিস্তারিত জানাননি তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক বাদেই গণেশ পুজো, গোটা দেশে ইতিমধ্যেই বাপ্পাকে স্বাগত জানানোর প্রস্তুতি তুঙ্গে। যদিও গণেশ উৎসব মহারাষ্ট্র, মুম্বইতেই বেশি প্রচলিত কিন্তু বর্তমানে কম-বেশি গোটা দেশজুড়েই গণেশ উৎসব পালিত হয়। আর মুম্বইয়ে গণেশ পুজো মানেই তারকাদের বাড়ির পুজো দেখার অপেক্ষা করেন ভক্তরা। ছোট-বড় দুই পর্দার সকল তারকারাই তাদের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেন। এক্ষেত্রে প্রতিবছর ধুমধাম করে বান্দ্রার বাড়িতে গণেশ পুজো পালন করেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। মারাঠিদের মতো সেজে বাপ্পাকে নিজের বাড়িতে স্বাগত জানান শিল্পা শেট্টি। জাঁকজমকপূর্ণভাবে গণেশ চতুর্থী পালন করেন অভিনেত্রী।

এমনকী প্রাণবন্ত গণেশ পুজো করার জন্যে তিনি পরিচিত। কিন্তু দুর্ভাগ্যবশত এ বছর বাড়িতে পুজো করছেন না শিল্পা। কিন্তু কেন? এ বছর বিভিন্ন অভিযোগের কারণে আইনি বিপাকে পড়েছেন রাজ-শিল্পা দুজনেই। কিছুদিন আগেই এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছিল। এছাড়াও রাজ কুন্দ্রার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। তাই কী বাড়িতে পুজো করছেন না শিল্পা? না তেমনটা নয়। একটি পোস্টে অভিনেত্রী প্রকাশ করেছেন যে, পরিবারে ‘শোক’-এর কারণে তারা এবার গণেশ উৎসবে যোগ দেবেন না। আরও বিস্তারিত জানাননি তিনি।

সোমবার, ২৫ অগস্ট, শিল্পা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি জারি করে লিখেছেন, “প্রিয় বন্ধুরা, গভীর শোক এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পরিবারে শোকের কারণে, এই বছর আমরা আমাদের গণপতি উৎসব পালন করব না। ঐতিহ্য অনুসারে, আমরা ১৩ দিনের শোক পালন করব এবং তাই ধর্মীয় উৎসব থেকে বিরত থাকব। আমরা আপনার বোধগম্যতা এবং প্রার্থনা কামনা করছি। কৃতজ্ঞতার সঙ্গে, দ্য কুন্দ্রা পরিবার।” কাজের ক্ষেত্রে, শিল্পা বর্তমানে নৃত্য রিয়েলিটি শো সুপার ড্যান্সার সিজন ৫-এ বিচারকের আসনে রয়েছেন। যেখানে আরও রয়েছেন গীতা কাপুর এবং মার্জী পেস্তোনজি। এরপর, শিল্পার কেডি: দ্য ডেভিল, প্রায় ১৮ বছর পর কন্নড় ছবিতে তার প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। তিনি ১৯৯৮ সালের কন্নড় চলচ্চিত্র প্রীথসোদ থাপ্পা এবং রবিচন্দ্রের ওন্দাগোনা বা এবং ২০০৫ সালের অটো শঙ্কর ছবিতে কাজ করেছিলেন।১৯৭০-এর দশকে প্রেক্ষাপটে নির্মিত কেডি: দ্য ডেভিল ছবিতে তিনি সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে ধ্রুব সারজা প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে সঞ্জয় দত্ত, ভি. রবিচন্দ্রন, রমেশ অরবিন্দ, রেশমা নানাইয়া এবং নোরা ফাতেহিও রয়েছেন।

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি